Site Logo

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

EBBS Desk·
বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে তুলে দেওয়া হবে? এই প্রশ্নেই এবার রাজ্যের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির আগেই রাজ্যকে তাদের অবস্থান জানাতে হবে।

Sponsored

Sranchi In Article

গত ৫ মে বেলডাঙায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ব্যাপক অশান্তি ছড়ায়। সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এনআইএ তাদের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিয়েছে। মঙ্গলবার আদালতে রাজ্যের আইনজীবী জানান, এই ঘটনায় এনআইএ তদন্তের ব্যাপারে রাজ্যের কোনও আপত্তি নেই। তবে, ঘটনাটিতে ইউএপিএ (UAPA) বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন প্রয়োগের পদ্ধতিগত বিষয়গুলি নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। এই বিষয়ে রাজ্য তাদের বিস্তারিত বক্তব্য পেশ করতে চায়, যার জন্য কিছুটা সময় প্রয়োজন বলে জানান সরকারি কৌঁসুলি। সেই আর্জি মেনেই ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে।

বেলডাঙার এই ঘটনায় এনআইএ-র প্রাথমিক রিপোর্টে অস্থিরতার পেছনে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অশান্তির দিনগুলিতে যেভাবে সরকারি সম্পত্তি ও জননিরাপত্তা বিঘ্নিত হয়েছিল, তা খতিয়ে দেখতেই এনআইএ সক্রিয় হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবারের শুনানিতে রাজ্যের বক্তব্য শোনার পরই এই চাঞ্চল্যকর মামলার তদন্তে এনআইএ-র ভূমিকা চূড়ান্ত হতে পারে।

বেলডাঙার পরিস্থিতি নিয়ে হাইকোর্টের এই তৎপরতা রাজনৈতিক মহলেও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। রাজ্যের অবস্থানের উপর ভিত্তি করেই নির্ধারিত হবে, ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের হাতেই থাকবে নাকি পুরোপুরি এনআইএ-র স্ক্যানারে পড়বে মুর্শিদাবাদের এই অশান্ত এলাকা।

আরও পড়ুন - লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →