সুজিত বসুর (Sujit Basu) জামিন মামলার রায় দেওয়ার আগেই চরম নাটক। মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি শুভ্রা ঘোষ (Justice Shubhra Ghosh)। সুজিত বসুর জামিন মামলার শুনানি শেষ হয় মজ্ঞলবার ১৮ অগাস্ট। বুধবার, ১৯ অগাস্ট রায় দানের কথা ছিল। তার আগেই এই ঘটনায় হাই কোর্টে চরম বিস্ময়।

কেন এই পদক্ষেপ? হাই কোর্ট (High Court) সূত্রের খবর, মঙ্গলবার, ১৮ অগাস্ট সুজিত বসুর কোনও এক আইনজীবী বিচারপতি শুভ্রা ঘোষের হাই কোর্টের চেম্বারে যান। সেই সময় বিচারপতি চেম্বারে ছিলেন না। সেই আইনজীবী বিচারপতির সেক্রেটারিকে নির্দেশ দেন, সুজিত বসুর মামলার ফাইল নিয়ে আসার জন্য। বুধবার বিচারপতি ঘটনাটি জানার পর বলেন, বিষয়টি অন্ত্যন্ত দু:খজনক। তাই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে জানিয়ে তিনি মামলা থেকে সরে আসার সিদ্ধান্তের কথা জানান। মামলা আপাতত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাতে। তিনি এই মামলা কার হাতে দেন, এখন সেটাই দেখার। 

সোমবার মামলার শুনানিতে সুজিত বসুর আইনজীবী অভিষেক মনু সিংভি (Lawyer Abhishek Manu Singhvi) বলেন, পুর দুর্নীতি মামলা ইতিমধ্যে শেষ হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের অনেকেই জামিনে রয়েছেন। তাহলে তাঁর মক্কেল কেন হেফাজতে থাকবেন। ইডি অবশ্য গ্রেফতারি প্রসঙ্গে কোনও অকাট্য যুক্তি আদালতে দেখাতে পারেনি।