মন্দারমণিতে (Mandarmani) হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে অশান্তি। সেখান থেকে হাতাহাতি। পর্যটকদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল সিকিউরিটি ও কর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত হয়েছেন এক মহিলা। আহত অবস্থায় তিনি  হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন: TRP বাড়াতে হিন্দির নির্লজ্জ অনুকরণ বাংলা বিগ বসে! প্রতিযোগীদের অশালীন ভাষায় বিরক্ত নেটপাড়া

আক্রান্তরা বজবজের (Budge Budge) বাসিন্দা। দিঘায় দুটি হোটেল রয়েছে মহম্মদ আসিফের। এদিন তিনি তাঁর পরিবার নিয়ে মন্দারমণি বেড়াতে আসেন। গাড়ি পার্কিং করে হোটেলের ঘর দেখতে যাওয়ার সময়েই বচসা হয়। অভিযোগ, তারপরই স্বর্ণময়ী বিচ রিসর্টের কর্মীরা তাঁদের মারধর শুরু করে। আক্রান্তরা বর্তমানে বালি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ হোটেল ম্যানেজারকে আটক করেছে।

আরও পড়ুন: একাধিক শিশুমৃত্যুর জের, অপসারিত মালদহ মেডিক্যালের সুপার

গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে বচসা শুরুর পরেই উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, এরপরেই হোটেলের ম্যানেজার, কর্মচারী, নিরাপত্তা কর্মীরা বেধড়ক মারধর শুরু করে পর্যটকদের। আক্রান্ত হয়েছেন একাধিক পর্যটক।