চুঁচুড়া থানার আইসি হুমকি দিয়েছিলেন যতবার তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন, ততবার তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হবে। সেই কারণে বর্তমানে রাজ্যের কোন কোন থানায় তাঁর বিরুদ্ধে কত অভিযোগ রয়েছে, জানতে চেয়ে মামলা দায়ের করলেন তৃণমূল নেতা অসিত মজুমদার। সেই মামলার শুনানি ছিল সোমবার৷ অসিত মজুমদারের মামলা নিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথমে তাঁর বিরুদ্ধে সাতটি মামলা ছিল। তাঁকে গ্রেফতার করা হয়। পরে ফের দুটি মামলা দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি নিম্ন আদালত থেকে তিনি যেদিন জামিন পেয়েছেন সেদিন তাঁকে রীতিমতো হুমকি দিয়েছেন আইসি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য পুলিশের কাছে জানতে চেয়েছেন কত মামলা বর্তমানে রাজ্যের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে রয়েছে।
অসিতের নামে কত মামলা? পুলিশের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
জাঙ্গিপাড়ায় তৃণমূল উপপ্রধানকে খালি গায়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
17h ago

পোস্ট মুছব না: কলকাতা পুলিশের নোটিশের পাল্টা হুঁশিয়ারি মহুয়ার
18h ago

নতুন শিল্প বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ রাজ্যের
18h ago

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ, ১৯টি ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ রাজ্যের
18h ago

এজলাসে বসার আগে রক্তদান! কলকাতা হাইকোর্টে বিরল নজির প্রধান বিচারপতির
19h ago







