৬৬ ওয়ার্ডের হাওড়া, পুরসভার সীমানা বাড়াতে বিধানসভায় আসছে নয়া বিল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া পুরসভার সীমানা ও ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির পথে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। বর্তমানের ৫০টি ওয়ার্ডের সঙ্গে আরও ১৬টি নতুন ওয়ার্ড যুক্ত করার প্রস্তাব আনা হচ্ছে। এই লক্ষ্যেই শনিবার বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে হাওড়া পুর আইনের সংশোধনী বিল পেশ করা হবে। বিধানসভা সচিবালয় সূত্রে শুক্রবার এই খবর জানা গিয়েছে।
Sponsored

পুরসভা সূত্রে খবর, বর্তমানে হাওড়া পুর এলাকায় ওয়ার্ডের সংখ্যা ৫০। নতুন সংশোধনী বিলটি বিধানসভায় পাশ হয়ে আইনে পরিণত হলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৬। শনিবারই এই বিলের ওপর বিধানসভায় বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভার নির্বাচন বকেয়া থাকায় নাগরিক পরিষেবা নিয়ে নানা প্রশ্ন উঠছিল। প্রশাসনিক মহলের মতে, নতুন এই বিন্যাস হাওড়ার পুর-পরিষেবার মানচিত্রে আমূল পরিবর্তন আনতে পারে।
নবান্ন সূত্রের খবর, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং নাগরিক পরিষেবা আরও নিঁখুতভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রশাসনিক পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে হাওড়া সংলগ্ন এলাকাগুলিতে যে হারে বসতি বেড়েছে, তাতে ওয়ার্ডের সীমানা না বাড়ালে পরিকাঠামো উন্নয়ন সম্ভব হচ্ছিল না। এলাকা বাড়লে এবং নতুন ওয়ার্ড গঠিত হলে পরিস্রুত পানীয় জল থেকে শুরু করে নিকাশি ও সাফাই ব্যবস্থার কাজ আরও সুশৃঙ্খলভাবে করা যাবে বলে মনে করছে পুর ও নগরোন্নয়ন দফতর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাওড়া পুরসভার ভোট নিয়ে জটিলতা কাটাতে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ শেষ হলে নির্বাচনের প্রস্তুতিও এক ধাপ এগিয়ে যাবে। এখন শনিবার বিধানসভায় এই বিল নিয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে কী আলোচনা হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে হাওড়াবাসী।
আরও পড়ুন - ‘৫০০ মহিলা নিখোঁজ’-এর ভুয়ো সংবাদ রটিয়ে মর্দানি ৩ সিনেমাকে হিট করার অভিযোগ দিল্লি পুলিশের
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
Just now

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
3h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
4h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
4h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
8h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
15h ago





