Site Logo

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

EBBS Desk·
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার শুনানি পিছিয়ে দিল শীর্ষ আদালত। বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ২২ মে এই বিষয়ে পরবর্তী সওয়াল-জবাব হবে।

Sponsored

Sranchi In Article

মামলাটির সূত্রপাত চলতি বছরের শুরুতে। কয়লা পাচার মামলার তদন্তে আইপ্যাক প্রধান প্রতীক জৈনের দফতরে তল্লাশি চালাতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ ছিল, সেই সময় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে সেখানে উপস্থিত হয়ে তদন্তকারীদের কাজে বাধা দেন। ইডির দাবি, তদন্তের স্বার্থে অত্যন্ত প্রয়োজনীয় কিছু নথি সেই সময় বিশৃঙ্খলার সুযোগে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। বিষয়টিকে তদন্তে বেআইনি হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দিল্লি।

বুধবার শুনানির শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই মামলার সওয়ালের প্রস্তুতির জন্য তাঁর আরও কিছুটা সময়ের প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের আইনজীবীর সেই আবেদন মঞ্জুর করে আদালত। ফলে শুনানি আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যায়।

আইনজীবী মহলের মতে, আইপ্যাক মামলার এই আইনি লড়াইয়ের ওপর নির্ভর করছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন। বিশেষ করে তদন্ত প্রক্রিয়ায় রাজ্যের প্রশাসনিক প্রধানের উপস্থিতি বা হস্তক্ষেপের এক্তিয়ার কতখানি, তা নিয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। ফলে ২২ মে শীর্ষ আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

Just now

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

2h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

4h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

5h ago

More from রাজ্য

View All →