অন্ডালে ECL-এর পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার ১৫টি আগ্নেয়াস্ত্র, ৫৬ রাউন্ড গুলি। ধৃত দুই কয়লা মাফিয়া খইরুল ও সামশেরকে জেরা করে শনিবার ইসিএলে তল্লাশি চালান এসটিএফ আধিকারিকরা। সেখানেই উদ্ধার ৩টি পাইপগান, ১১টি পিস্তল, একটি রিভলভার।

অস্ত্র মামলায় গত জুলাই মাসে STF-এর গোয়েন্দারা খইরুল নামে এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করে । তাঁর বিরুদ্ধে জামুরিয়া থানায় মামলা রুজু হয়। একই মামলায় চলতি সপ্তাহে ঝাড়খণ্ডের রাঁচি থেকে শামসের হোসেন নামে এক কয়লা মাফিয়া এবং অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়। জেরার মুখে উঠে আসে ECL-এর পরিত্যক্ত কোয়ার্টারের কথা। সেখানেই তল্লাশি চালিয়ে বেআইনি অস্ত্র উদ্ধার উদ্ধার হয়েছে।কোন উদ্দেশ্যে এত অস্ত্র মজুত করা হয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে STF.
















