"আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না", শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি
Sponsored

গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন হবে তখন এমন প্রতিনিধি দেব, যে সর্বক্ষণ আপনাদের প্রতিনিধি হয়ে থাকবে। আগামী দিন পুরসভাকে এমনভাবে ঢেলে সাজাবো আগামী ২০ বছরে আপনারা মুখ ফেরাবেন না। গৌতম দেব জিতলে শিলিগুড়ির মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। সোমবার শিলিগুড়ির তরাই মাঠের উপচে পড়া প্রচারসভায় এক নিশ্বাসে কথাগুলি বলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনের জনসমুদ্র তখন হাততালিতে উত্তাল।
এদিন শিলিগুড়ির প্রার্থী গৌতম দেব ও তার সঙ্গে মাটিগাড়া নকশাল বাড়ির প্রার্থী শঙ্কর মালাকার এবং ফাঁসিদেওয়ার প্রার্থী রীনা টোপ্পো এক্কার সমর্থনে জনসভা করলেন তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই সভামঞ্চ থেকেই বিজেপির প্রার্থী-সহ মোদিকে ধুয়ে দিলেন তিনি। তাঁর কথায়, বিজেপি এখানে মহাকাল মন্দির তৈরির বিরোধিতা করছে! আমরা কোনওদিন ধর্মকে হাতিয়ার করিনি। অভিষেক বলেন, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। বিজেপি প্রার্থী অর্ধেক সময় কলকাতা থাকেন। এর আগে বন্যায় ত্রাণের নাম করে ছবি তুলতে গিয়েছিল। গাড়িতে চোট পেয়ে হাসপাতালে ছিলেন। ছবি তুলেছিলেন বামহাতের চোটের। আর হাসপাতালে ব্যান্ডেজ করেছিলেন ডানহাতের। বিজেপির এই প্রার্থী বা তাদের কোনও নেতা দেখাতে পারবেন, গত ১২ বছরে এখানে এসে একটা উন্নয়ন বৈঠক করেছে। দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। অভিষেকের সংযোজন, প্রধানমন্ত্রী আসবেন শুনেছি। উনি যেদিন আসবেন আমি হাত জোড় করে অনুরোধ করব গত পাঁচ বছরে বাংলার আবাস-জল-রাস্তা প্রকল্পে কত টাকা দিয়েছেন তার শ্বেতপত্র প্রকাশ করবেন! এদিন অভিষেক কটাক্ষ করেছেন করেছেন সিপিএমকেও। বলেন, অশোক ভট্টাচার্য বলছেন এর আগে তৃণমূলকে শিক্ষা দিতে গিয়ে আমাদের ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছে। তৃণমূলকে শিক্ষা দিতে গিয়ে নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে।
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
2h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
7h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
15h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
17h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
17h ago
More from রাজ্য
View All →
কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
18h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
19h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
20h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
21h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
22h ago
