উত্তরবঙ্গে একই দিনে জোড়া অগ্নিকাণ্ড ( Fire) । শনিবার আচমকাই শিলিগুড়ির (Siliguri) সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে আগুন (Fire) লাগে । সূত্রের খবর, ওই বেসরকারি হাসপাতালে বেসমেন্টে আগুন লেগে যায়। খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে হইচই শুরু হয়। রোগী এবং তাঁদের পরিজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত কোনও রোগী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর নেই।হাসপাতালের বেসমেন্টে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুনের উৎস এবং কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে একইদিনে দিনহাটার একটি বাস ডিপোয় সরকারি বাসে আগুন ( Bus Fire) লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। ঘটনায় এক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আগুনের খবর পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। দিনহাটার ঘটনায়ও কী ভাবে সরকারি বাসে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুনের জেরে ডিপোয় চাঞ্চল্য ছড়ায়। তবে স্বস্তির বিষয় এই দুই পৃথক ঘটনায় কোন প্রাণহানি হয়। ইতিধ্যেই এই দু’টি ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।