Site Logo

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

EBBS Desk·
পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir Khan) গ্রেফতারির পর তাঁকে থানা থেকে ছাড়িয়ে আনতে ফলতা পুলিশ স্টেশনে (Falta Police Station) হামলা করার অভিযোগে এবার গ্রেফতার 'পুষ্পা'-পত্নী। শনিবার সকালে বিষ্ণুপুরের জুলপিয়া থেকে তাঁকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ (Diamond Harbour Police District)। চলতি সপ্তাহে ফলতায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) কড়া বার্তা দিয়েছিলেন, তারপরই পুলিশের জালে জাহাঙ্গিরের সহধর্মিনী। তিনি এক আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

Sponsored

Sranchi In Article

ফলতায় ‘পুষ্পা’কে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়। শতল কলসায় এলাকায় লাগাতার বিক্ষোভ চলে। গোটা ঘটনায় নেতৃত্বে ছিলেন জাহাঙ্গির স্ত্রী। এই প্রেক্ষাপটে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পাল্টা অ্যাকশন মোডে নামে। পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে বিক্ষোভকারীদের অনেকেই পুকুরে ঝাঁপ দেন।এই হামলা কাণ্ডে জাহাঙ্গিরের স্ত্রীর নামে এফআইআর দায়ের করে পুলিশ। থানায় ঢুকে হামলার ঘটনায় প্রথম থেকেই জিরো টলারেন্স নীতির কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ ২৪ পরগনার সভা থেকেই তিনি জানান, “আমি পুলিশমন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, সেই ধারাতে এমন শিক্ষা দিতে হবে, যাতে কোনওদিন পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করার সাহস না পায়। যারা হামলা করেছে, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়ানোর কাজও ডবল ইঞ্জিন সরকার করবে।” এরপরই নতুন করে এফআইআর করে পুলিশ। অবশেষে আজ গ্রেফতার করা হলে অভিযুক্তকে। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

 

Related Articles

More from রাজ্য

View All →