ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social Activities Bill, 2026— এর সঙ্গে থাকছে আরও একটি বিল, যা ভয়ঙ্কর ক্ষমতা দেবে পুলিশ-প্রশাসনকে। বিধানসভায় সংখ্যাধিক্যের জেরে বিল দুটি পাশও হয়ে যাবে। কিন্তু এই পুলিশ বিল যে ক্ষমতা দেবে প্রশাসনকে তাতে যখন-তখন গুন্ডা বলে যে কাউকে তুলে নিতে পারবে পুলিশ। এই বিলের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস।
Sponsored

তৃণমূলের (TMC) স্পষ্ট বার্তা, বিল আনা হচ্ছে বিচারের আগেই অপরাধী বানানোর জন্য। এটা সংবিধানের পরিপন্থী। এসপির অনুমানের রিপোর্টের ভিত্তিতে সরাসরি জেলে পাঠানোর কথা বলা হচ্ছে এই আইনে। উকিলও দেওয়া যাবে না। আটকের সময়সীমা কোনও নির্দিষ্ট নয়। আসলে রাজনৈতিকভাব কাউকে টার্গেট করে এই আইন প্রয়োগ করার প্রবল সম্ভাবনা। এটা কালা কানুন।
Sponsored

বর্ষীয়ান সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banarjee )বলেন, এই বিল(he West Bengal Public Safety and Control of Anti-social Activities Bill) জরুরি অবস্থার সময় আনা হয়েছিল। সেসময় লালকৃষ্ণ আদবানি, অটলবিহারী বাজপেয়ী-সহ তাবড় নেতাদের গ্রেফতার করতে সাহায্য করেছিল। পরে সিদ্ধার্থশঙ্কর রায় এতে উৎসাহ দিয়েছিলেন। কিন্তু তারপর গত ৪৯ বছর এই বিল নিয়ে কেউ নাড়াচাড়া করেনি। বামেরাও করেনি। তৃণমূলও করেনি। এখন বিরোধীদের মুখ বন্ধ করতে তাদের অধিকার খর্ব করতে এই বিল নতুন করে জাগিয়ে তোলা হচ্ছে। এটা অনেকটা টাডার মতো! এমনকী তার চেয়েও ভয়ঙ্কর। এত বছর কোনও সরকারই প্রিভেনশন-ডিটেনশন-এর পথে হাঁটেনি। এরা সেটাই করতে চাইছে। বিজেপি ইন্দিরা গান্ধী ও সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানা ফিরিয়ে আনতে চাইছে।
Sponsored

তৃণমূল সাংসদ তীব্র কটাক্ষ করে বলেন, যারা গত পাঁচ বছর গুন্ডামি করল তারাই এখন গুন্ডার সংজ্ঞা ঠিক করছে!
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
Just now

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
8h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
9h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago





