ভোট প্রচারে মহিলা ভোটারকে হুমকি কৌস্তভের! মানুষ জবাব দেবে, মন্তব্য রাজের

বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi) ভোট প্রচারে গিয়ে মহিলাদের হুমকি দিচ্ছেন, এমনই মারাত্মক অভিযোগ আইনজীবী প্রার্থীর বিরুদ্ধে। আতঙ্কিত মহিলা টিটাগর থানার (Titagarh Police Station) দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন কৌস্তভ। এই প্রসঙ্গে বারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) বলেন মানুষ সব দেখছে, আগামী ২৯ এপ্রিল বিজেপি এর জবাব পাবে।
Sponsored

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোটের প্রচারে বেরিয়ে এক মহিলাকে কৌস্তভ প্রশ্ন করেন তিনি কাকে ভোট দেবেন। প্রত্যুত্তরে ওই ভোটার তৃণমূলকে সমর্থন করার কথা জানান। এতেই মেজাজ ছাড়িয়ে বিজেপি প্রার্থী হুমকি দিতে শুরু করেন। আগামী ৪ মে, ভোটের ফলপ্রকাশের পর তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। আতঙ্কিত মহিলা টিটাগর থানায় কৌস্তভের নামে অভিযোগ দায়ের করেছেন। বিজেপি প্রার্থী বলেন, “এসব একেবারে ভুয়ো অভিযোগ। আমি বাড়ি বাড়ি প্রচার করছিলাম। ওই মহিলার বাড়িও গিয়েছিলাম। তাঁকে বলেছিলাম আমাদের ভোট দিতে। উনি তৃণমূল সমর্থক বলেই বুঝতে পারি। আমাকে নানা প্রকল্পের কথা বলতে থাকেন। আমি বলেছি যাঁকে ইচ্ছা তাঁকেই ভোট দিন। তবে কেউ বাড়িতে আসলে, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করবেন না।” এখানেই শেষ নয় সরাসরি শাসকদলের প্রার্থীরা আজকে আক্রমণ করে কৌস্তভ বলেন,, “রাজ বুঝে গিয়েছেন হেরে যাবেন। সে কারণেই এসব ছেঁদো বিষয়কে ইস্যু করতে চাইছেন।”
এদিন ভোট প্রচারে বেরিয়েছেন রাজ চক্রবর্তীও। গোটা ঘটনা প্রসঙ্গে তাঁর মন্তব্য, “বিজেপি কিছুতেই বুঝতে পারছে না দেখে নেওয়া, কেটে ফেলা, মেরে ফেলা বাংলার সংস্কৃতি নয়। এসব করে কিছু হবে না। আগামী ২৯ এপ্রিল মানুষ ভোটবাক্সে সব জবাব দেবে।” বারাকপুরের এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ চড়ছে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
1h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
6h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
14h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
16h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
16h ago
More from রাজ্য
View All →
কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
17h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
18h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
19h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
20h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
21h ago
