উত্তর যখন প্রবল বৃষ্টির ভ্রুকুটি, তথন দক্ষিণে নাজেহাল করা গরম। রবিবার বঙ্গের দু প্রান্তে আবহাওয়ার প্রবল বৈপরিত্য। বিগত কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে মাঝে মধ্যে বৃষ্টিপাত হলেও গরম কমছে না।গরমের হাত থেকে আপাতত মুক্তি নেই শহরবাসীর।
আবহাওয়া দফতরের(Weather Office) ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, তিলোত্তমার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। কলকাতার কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ক্ষণস্থায়ী বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে এখনই ভারী বা টানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র প্রতি দিনই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবার শহরে আলাদা করে কোনও সতর্কতা নেই। আজ দিনের তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকবে।
জেলার ক্ষেত্রে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে। সোমবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। আগামী মঙ্গলবার পূর্ব বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
উত্তরবঙ্গের একাধিক জেলায় রবিবার রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর(Weather Office)। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।
-
-
-
-
-
















