শহরে ২৫টি শীতাতপ নিয়ন্ত্রিত সিএনজি বাস চালু পরিবহন দফতরের

গ্রীষ্মের দাবদাহ শুরু হওয়ার আগেই শহরের গণপরিবহন ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও আরামদায়ক করতে ২৫টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত সিএনজি বাস পথে নামাল রাজ্যের পরিবহণ দফতর। নতুন চালু হওয়া বাসগুলি শহর ও সংলগ্ন জেলার মধ্যে নির্ধারিত ২১টি ‘গ্রিন করিডর’-এ চলাচল করছে। এই করিডরগুলির মাধ্যমে কলকাতার সঙ্গে হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যুক্ত হয়েছে। আরও পড়ুন: ৪৬ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির উদ্যোগ রাজ্যের
Sponsored

এর পাশাপাশি, তথ্যপ্রযুক্তি কেন্দ্র নিউ টাউন–সেক্টর ফাইভ রুটেও কিছু পরিষেবা চালু করা হয়েছে, যাতে অফিসযাত্রীদের যাতায়াত আরও সহজ হয়। পরিবহণ দফতরের দাবি, সিএনজি চালিত এই শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলি একদিকে যেমন দূষণ কমাতে সহায়ক হবে, তেমনই যাত্রীদের আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দেবে। দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহে ধাপে ধাপে আরও নতুন বাস রাস্তায় নামানো হবে। যাতে শহর ও পার্শ্ববর্তী এলাকার গণপরিবহন পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি আনা যায়। মার্চ মাসের শেষের মধ্যে শহর ও শহরতলিতে এই ধরনের বাসের সংখ্যা বাড়িয়ে ২০০-তে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
2h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
2h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
6h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
6h ago
More from রাজ্য
View All →
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
7h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
10h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
17h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
19h ago
