বাংলার ভোটে জেতার জন্য এবার ভিন রাজ্য থেকে লোক আনছে বিজেপি? বিজেপির প্যাডে লেখা এক তথাকথিত ‘গোপন’ নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (যদিও ওই ভাইরাল হওয়া চিঠির সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। কুণালের কটাক্ষ, বাংলায় পায়ের তলায় মাটি নেই জেনেই এখন বাইরে থেকে লোক এনে ভোট লুটের ছক কষছে গেরুয়া শিবির।
রবিবার কুণাল ঘোষ তাঁর পোস্টে বিজেপি-র ওই নির্দেশিকাটি তুলে ধরে প্রশ্ন তুলেছেন। ভাইরাল হওয়া নির্দেশিকায় (যদিও ওই ভাইরাল হওয়া চিঠির সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) দেখা যাচ্ছে, ভিন রাজ্য থেকে আসা বিজেপি কর্মীদের রাজকীয় থাকা-খাওয়া ও নিরাপত্তার জন্য জেলা অফিসগুলোকে অঢেল টাকা খরচের সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে ফেসবুক পোস্টে কুণাল লেখেন, “এই নির্দেশিকা সত্যি হলে ধরতে হবে প্রচুর টাকা আর বাইরের লোক আসবে। ফলে সত্যতা যাচাই জরুরি। আর সত্য হলে নজরদারি দরকার। এলাকায় গাছ ঠিক করে রাখুন। ভুয়ো ভোটার ঢোকালে বা অশান্তি করতে এলে তাদের ভোটের বিকেল পর্যন্ত বেঁধে রাখতে হবে।" আরও পড়ুন- IPL: হাতে চোট নিয়েই খেলছেন বরুণ, কেকেআর সাজঘরে চোখে জল ক্রিকেটারদের _ _ _ _ _ _ _ _ভোটে বাইরের লোক! চিঠি ভাইরাল বিজেপির, প্রশ্ন তুললেন কুণাল
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
ফতোয়া থেকে আন্দোলনে বাধা-কোন পথে দেশ? জানতে বই পড়ার ডাক বিমানের, চণ্ডীপাঠ নিয়েও মন্তব্য
16h ago

"ভারতের ইতিহাসে এমন SIR কখনও হয়নি", গণ কনভেনশনে গর্জে উঠলেন লাভাসা-প্রকাশ- জহররা
18h ago

জাঙ্গিপাড়ায় তৃণমূল উপপ্রধানকে খালি গায়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
18h ago

পোস্ট মুছব না: কলকাতা পুলিশের নোটিশের পাল্টা হুঁশিয়ারি মহুয়ার
18h ago

নতুন শিল্প বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ রাজ্যের
19h ago







