ছবি বা ভিডিও যদি সত্য হয়, তবে ডিম ছোঁড়ার দুষ্কৃতীরা বিজেপির মদতপুষ্ট। তা স্পষ্ট। বিজেপি নেতৃত্বের মদতেই তারা বিভিন্ন জায়গা ডিম ছুঁড়ছে, সেটাও স্পষ্ট। আর এটাও স্পষ্ট যে, বিজেপির লোককে নিরপেক্ষ সাক্ষী করছে পুলিশ। তৃণমূল বিধায়ক তথা মু্খপাত্র কুণাল ঘোষ এবার ছবি ও ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রাখলেন। তাঁর অনুরোধ, ছবি ও ভিডিও যদি আসল হয় খতিয়ে দেখে বিবেচনা করুন।
কুণাল এদিন সোশ্যাল মিডিয়ায় দ্ব্যর্থহীন ভাষায় প্রশ্ন ছুঁড়ে দেন মিডিয়ার জনরোষের ভুয়ো প্রচার নিয়ে। তাঁর স্পষ্ট কথা, বিজেপির একটি পার্টির ছেলে ডিম ছুঁড়ছে, আর মিডিয়া তাকে বলছে জনরোষ। আবার সেই ছেলেটিকেই পুলিশ নিরপেক্ষ সাক্ষী সাজিয়ে এনেছিল মুখ্যমন্ত্রীর বাড়ি তল্লাশিতে। তৃণমূল মুখপাত্র ফেসবুকে ডিম ছোঁড়ার ঘটনায় ধৃত যুবক আর মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া যুবকের ছবি ও ভিডিও দিয়ে লেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী, একটি ছবি পেলাম। ছবির সত্যতা আমি যাচাই করতে পারিনি। যদি ছবিটি সত্য হয়, তাহলে এক, এই ছেলেটিই বিগত ১৫ বছরের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আমাকে ডিম ছুঁড়েছিল। আমার অভিযোগে গ্রেফতারও হয়েছিল। দুই, এই ছেলেটিকেই সিআইডি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির অফিস তল্লাশির সময় নিরপেক্ষ সাক্ষী হিসেবে নিয়ে গিয়েছিল। ফলে, ছবি সত্য হলে, ডিম ছোঁড়ার দুষ্কৃতীরা বিজেপি নেতৃত্বের মদত পাচ্ছে, এটা স্পষ্ট। আর এটাও স্পষ্ট যে বিজেপির লোককে নিরপেক্ষ সাক্ষী করছে পুলিশ। তাই ছবিটি খতিয়ে দেখে বিবেচনা করার অনুরোধ রাখেন তিনি।
ভিডিওতে দেখা যায় চিহ্নিত যুবক শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা দিচ্ছেন। পরিয়ে দিচ্ছেন গেরুয়া উত্তরীয়। অর্থাৎ ভিডিও-র ওই যুবক যে বিজেপির নেতা বা কর্মী, তা স্পষ্ট। যে যুবককে নিরপেক্ষ সাক্ষী সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তার সঙ্গে অদ্ভুত মিল যুবকের। আবার যে যুবক ডিম ছুঁড়েছিল, তাকেও ওই একই যুবক বলে ছবি ও ভিডিও-তে মনে হচ্ছে। তাই বিজেপি আর মিডিয়ার সাজানো জনরোষ নিয়ে এবং নিরপেক্ষ সাক্ষী সাজানোর ষড়যন্ত্র নিয়ে বিবেচনা করা জরুরি বলে মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছেন কুণাল।
















