‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত ‘আদর্শের রাজনীতি’র মুখোশ খুলে দিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বামেদের তীব্র কটাক্ষ করে তিনি সাফ জানালেন, যারা দিনের আলোয় বড় বড় কথা বলে, তারাই রাতের অন্ধকারে সুবিধাবাদের খোঁজে ‘হুমায়ুনদের হোটেলে’ ভিড় জমায়। আলিমুদ্দিনের নেতাদের ‘ফেসবুকীয় পেয়ারেলাল’ বলে বিঁধে কুণালের তোপ, 'ওরা সব জানে, সবাই খারাপ, শুধু ওরা কী করে ত্রিস্তরীয় শূন্যে পৌঁছল, সেটা জানে না।'
Sponsored

বামেদের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ করে কুণাল ফেসবুক পোস্টে এদিন লেখেন,
'যা খুশি ওরা বলে বলুক ওদের কথায় কী আসে যায়, ওরাই রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়। শুধু মনে রাখুন: 1) যে কংগ্রেসের বিরুদ্ধে ওদের এত অভিযোগ ছিল, তাদের সঙ্গে জোট গড়তে ওদের নীতিতে বাধেনি। কেরলে যে কংগ্রেস খারাপ, বাংলায় সেটা ভালো। বাংলায় যে সিদ্ধার্থশংকর রায়, অধীর চৌধুরীর কংগ্রেস খারাপ ছিল, 2011 ক্ষমতাচ্যুতির পর নিজেদের দুর্বলতা কাটাতে সেই কংগ্রেসেরই পদলেহন। 2) সিপিএম থেকে গুচ্ছের নেতা, শংকর ঘোষ থেকে বঙ্কিম ঘোষ বেরিয়ে বিজেপিতে গেছেন। 3) ওরা সোমনাথ চট্টোপাধ্যায় থেকে সইফুদ্দিন চৌধুরী, সমীর পুততুন্ড, সবাইকে অপমান করেছে। আর শেষ কথা, প্রতীক উর রহমান যে ওদের ফাঁদে পড়ে তিলে তিলে শেষ না হয়ে ফোঁস করেছেন, তা দেখে ওরা আজ ঈর্ষা আর অবসাদে জ্বলে মরছে। ফেস বুকীয় পেয়ারেলালরা দেখছে আর জ্বলছে, লুচির মত ফুলছে। ওরা সব জানে, সবাই খারাপ, শুধু ওরা কী করে ত্রিস্তরীয় শূন্যে পৌঁছল, সেটা জানে না। প্রসঙ্গ তুললেই অসহিষ্ণু ব্যক্তিগত আক্রমণ।যিনি কাল কলার খোসা দেখিয়েছেন, তাঁকে এর ওর বাড়ি, হোটেলে ছুটতে হচ্ছে। একা লড়ার মুরোদ নেই। শুধু মিডিয়া, সোশাল মিডিয়াতে বিপ্লব'। আরও পড়ুন- বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর _ _ _ _Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

রাজ্য
কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
Just now

রাজ্য
প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
1h ago

রাজ্য
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
2h ago

রাজ্য
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
3h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

রাজ্য
বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
4h ago
More from রাজ্য
View All →
ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
5h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
9h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
9h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
9h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
13h ago
