পরাজয় নিশ্চিত জেনেই প্রতিহিংসা, রাজ্যে এজেন্সি-তাণ্ডব নিয়ে বিজেপিকে তোপ কুণালের

বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি মরিয়া হয়ে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। শুক্রবার এভাবেই গেরুয়া শিবিরকে বেনজির আক্রমণ শানালেন কুণাল ঘোষ। তাঁর দাবি, পরাজয়ের অবসাদ ও হতাশা থেকেই দিল্লির ‘জমিদাররা’ এখন বাংলায় এজেন্সি লেলিয়ে দিয়ে তৃণমূল প্রার্থী ও নেতা-কর্মীদের হেনস্থা করছে।
Sponsored

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, বিজেপি বুঝে গিয়েছে যে তারা হারছে। বিভিন্ন অভ্যন্তরীণ সমীক্ষা থেকে শুরু করে গোয়েন্দা রিপোর্ট— সব সূত্রই গেরুয়া শিবিরের নিশ্চিত হারের ইঙ্গিত দিচ্ছে। সেই কারণেই হতাশাগ্রস্ত হয়ে তারা দেউলিয়াপনার পরিচয় দিচ্ছে। কুণালের প্রশ্ন, ভোটের আবহে প্রার্থী বা সংগঠকদের প্রচারে বাধা দিয়ে এভাবে ইডি বা এনআইএ-র তল্লাশি কি কোনও সুস্থ রাজনৈতিক দল করতে পারে? তাঁর অভিযোগ, একদিকে যখন ভোটারদের নাম কাটার ষড়যন্ত্র চলছে, তখন অন্যদিকে প্রার্থীদের আইনি ঝামেলায় ব্যস্ত রেখে তাঁদের প্রচার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াইয়ের ফলে কয়েক লক্ষ মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ায় সুপ্রিম কোর্টের রায়কে এদিন ‘বাংলার জয়’ বলে অভিহিত করেছেন কুণাল। তাঁর দাবি, এই রায়ে আরও ক্ষিপ্ত হয়েই বিজেপি এখন ‘লেঠেল বাহিনী’ পাঠাচ্ছে গ্রাম-বাংলার ঘরে ঘরে। তবে কেন্দ্রীয় এজেন্সির এই সক্রিয়তাকে তৃণমূল যে বিশেষ গুরুত্ব দিচ্ছে না, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। কুণালের পাল্টা হুঁশিয়ারি, বিজেপি যত বেশি এই ধরনের কাজ করবে, তৃণমূলের জয়ের ব্যবধান এবং ভোটের শতাংশ তত বাড়বে।
এদিন শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সি নয়, সরাসরি বিজেপি কর্মীদের বিরুদ্ধেও সরব হন তৃণমূল মুখপাত্র। সবংয়ের একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, সেখানে সাথী গড়াই কুইল্যা নামে এক মহিলা ও তাঁর দুই বছরের শিশুকন্যাকে শারীরিক ও মানসিক হেনস্থা করেছে স্থানীয় বিজেপি কর্মীরা। ওই ঘটনার ভিডিও প্রদর্শন করে কুণাল জানান, স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন শান্তনু কুইল্যা নামে এক ব্যক্তি। এই ঘটনায় জড়িত বেশ কয়েকজন সক্রিয় বিজেপি কর্মীর নাম উল্লেখ করে তাঁদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। সব মিলিয়ে, ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সি এবং স্থানীয় স্তরে বিজেপির ‘সন্ত্রাস’ নিয়ে চরম সুর চড়াল ঘাসফুল শিবির।
আরও পড়ুন - লজ্জার পরাজয়: ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে মহিলা সংরক্ষণ বিল পাসের বিজেপির চেষ্টা খারিজ সংসদে
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
1h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
6h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
14h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
16h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
16h ago
More from রাজ্য
View All →
কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
17h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
18h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
19h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
20h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
21h ago
