"উনি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক পরজীবী। ওনার নিজস্ব কোনো সংগঠন নেই, অনুগামী নেই। উনি কখনো প্রিয় রঞ্জন দাসমুন্সি, কখনো সোমেন মিত্র, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে তাঁদের আলোয় আলোকিত"। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সেই সঙ্গে উত্তর কলকাতার রাজনীতি ও বিজেপি নেতা তাপস রায়ের প্রসঙ্গ টেনে তিনি সুদীপের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল।

কুণাল ঘোষের স্পষ্ট কথা, "তখন তাপস রায় উত্তর কলকাতার মানুষ। তিনি আজ বিজেপি করছেন, রাজ্যের মাননীয় মন্ত্রী। কিন্তু তিনি দীর্ঘদিন উত্তর কলকাতায় পুরোনো কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস করেছেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কত খারাপ রাজনৈতিক এলিমেন্ট, তা তাপস রায়ও জানেন।" সাংসদের নিজস্ব সংগঠন বা অনুগামী নেই দাবি করে কুণাল তোপ দাগেন, "সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক পরজীবী। ওনার নিজস্ব কোনো সংগঠন নেই, অনুগামী নেই। উনি কখনো প্রিয় রঞ্জন দাসমুন্সি, কখনো সোমেন মিত্র, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে তাঁদের আলোয় আলোকিত।" মহাকাশ ও কৃত্রিম উপগ্রহের রূপক টেনে কুণাল ব্যঙ্গাত্মক সুরে বলেন, "উনি নক্ষত্র দূরের কথা, গ্রহ দূরের কথা, উপগ্রহ দূরের কথা, উনি এমন সব কৃত্রিম উপগ্রহ যেগুলো ওঠে ভূপৃষ্ঠ থেকে, তারপর আর সেগুলো ঠিক কাজ করতে পারে না, কোনো সমুদ্রে গিয়ে পড়ে। এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় বেইমান, গাদ্দার, মীরজাফর, বিভীষণ।"

উত্তর কলকাতার রাজনৈতিক মহলে প্রচলিত একটি চর্চার কথা তুলে ধরে কুণাল ঘোষ আরও বলেন, "আমাদের উত্তর কলকাতায় একটা কথা প্রচলিত আছে যে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী তাপস রায় অন্য দলে থাকেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হিসেবে। আমাদের উত্তর কলকাতায় একদম প্রচলিত হচ্ছে— দল যার যার, সুদীপের সমালোচনার উৎসব সবার।"