মুখ্যমন্ত্রী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বাড়ির বাইরে বেরতে না দেওয়ার ব্যবস্থা করা হবে। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (Trinamool Chhatra Parishad Foundation Day) মঞ্চ থেকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Trinamool State General Secretary Kunal Ghosh) হুঁশিয়ারি, 'এক ঘণ্টা মমতাদি এখানে থাকবেন। ক্ষমতা থাকলে আটকে দেখান।"
এদিন পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে সরাসরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) শিবিরকে নিশানা করলেন বেলেঘাটার বিধায়ক। ওই শিবির বালিশ-চাটা, সেখানে যাঁরা আছে তাঁদের শরীরে মানুষের রক্ত নেই। ওঁরা আসলে গদ্দার, তাঁদের বাংলায় কোনও জায়গা নেই।
কুণাল আরও বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ৫ টা জেনারেশন তৈরি করে যাবে।" এরপররেই তিনি স্লোগান তোলেন, আয় চাটনরা দেখে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা।
কুণালের কথায়,"মমতা দিও ছাত্র আন্দোলন থেকে উঠেছেন। কন্যাশ্রী থেকে সবুজ সাথী এই প্রকল্পগুলো মমতা করেছিলেন।"
বেইমানদের উদ্দেশে কুণাল বলেন,"কয়েকজন চোর জোচ্চর ইচ্ছা করে বালিশ শিবিরে গিয়েছেন। বাঁচতে ওইখানে গিয়েছেন। আর কয়েকজনকে পুলিশ দিয়ে চাপ দিয়ে নিয়ে গিয়েছে। "
এরপরেই কুণালের সাফ কথা,"২০৩১ সালে ফের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়বে।" তৃণমূলের মাদার, যুব এবং সব শাখা সংগঠনকে এক থাকতে হবে, ৫টা আঙুল একমুঠো হলে বিজেপি সামলাতে পারবে না, বার্তা কুণালের।
কুণালের আরও সংযোজন,"মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আছে সেটাই আসল তৃণমূল। এই লড়াই বৃথা যাবে, ধৈর্য রাখুন।"
বেলেঘাটার বিধায়ক আরও জানান,"লোকসভা নির্বাচনে এবার ক্ষমতায় আসবে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট যার নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।"
















