“ফেসবুকেই আপনি থাকুন বিকেল বেলা। আপনাকে রাস্তায় বেরতে হবে না৷ আর রাস্তায় আপনি যাতে না বেরতে পারেন তার ব্যবস্থাও আমি করব“- সোমবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রীতিমতো 'হুঁশিয়ারি' দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর পরেই এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal  Ghosh)। তাঁর কথায়, “এতো রীতিমতো হুমকি। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখার চেষ্টা।“ এর তীব্র বিরোধিতা করেন কুণাল। 

এদিন প্রথমে ফেসবুক লাইভ করে রাজ্যের বর্তমান শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্নপূর্ণা যোজনা থেকে জনগণনা- বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। 

এর পরে নবান্ন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেন, “আপনি কি লেভেল এ ভাগ করেছেন আমার কাছে তথ্য আছে। পাহাড় এর ১ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে। বাছাবাছি তো উনি করতেন। আমরা – ওরা তো উনি করতেন। উনি ধর্ম দেখে করতেন৷ আমরা তো সবাইকে দিচ্ছি। জুন থেকে শুরু করেছি৷ সেই জন্য নন্দীগ্রামের একটি ব্লকে ২ জন হিন্দু, ৫২ জন মুসলিমকে আবাসের টাকা দিয়েছেন।“

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রীতিমতো গৃহবন্দি করার হুঁশিয়ারি দেন বর্তমান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ফেসবুকেই আপনি থাকুন বিকেল বেলা। আপনাকে রাস্তায় বেরতে হবে না৷ আর রাস্তায় আপনি যাতে না বেরতে পারেন তার ব্যবস্থাও আমি করব“। 

এর পরেই স্যোশাল মিডিয়া ভিডিও পোস্ট করে এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর কথায়, এতো রীতিমতো হুমকি। একজন প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি রাখার চেষ্টা। আমরা মহিলা ক্ষমতায়ন, নারী নিরাপত্তার কথা বলি। আর একজন প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রীকে এ কী বললেন শুভেন্দুবাবু! এটা কোন গণতন্ত্রের ভাষা? এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন তৃণমূল বিধায়ক। তাঁর কথায়, নিজেদের পছন্দ মতো বিরোধীদলনেতা বিধানসভায় বসানোর পরেও এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে বিজেপি।