Site Logo

রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

EBBS Desk·
রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিপুল পরিমাণ নগদ টাকা ঢোকা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন থেকে নগদ ৫০ লক্ষ টাকা-সহ দুই যুবককে গ্রেফতার করল আন্ডাল জিআরপি। ধৃতদের নাম গুড্ডু রায় ও তপন কুমার মিত্র। পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনেই বিহারের বাসিন্দা। ভোটের মুখে এই বিপুল পরিমাণ অর্থ ঠিক কী কারণে ভিন রাজ্য থেকে এ রাজ্যে নিয়ে আসা হচ্ছিল, তা নিয়ে ঘনিয়ে উঠেছে রহস্য।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বিহার থেকে আসা একটি ট্রেন দুর্গাপুর স্টেশনে থামলে ওই দুই যুবক সেখানে নামেন। তাঁদের পিঠে ভারী ব্যাগ ছিল। স্টেশনে ঘোরাঘুরি করার সময় তাঁদের আচরণ দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। এর পরেই ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে জিআরপি। কিন্তু তাঁদের কথায় অসঙ্গতি ধরা পড়ে। এর পরেই ওই যুবকদের ব্যাগ তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। দেখা যায়, ব্যাগের ভিতর থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল। পুলিশি জেরায় ওই টাকা কোথা থেকে এল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে ধৃতেরা কোনও বৈধ নথি দেখাতে পারেননি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুর্গাপুর থেকে হাওড়ার দিকে যাওয়ার পরিকল্পনা ছিল ওই দুই যুবকের। কিন্তু তার আগেই তাঁরা পুলিশের জালে ধরা পড়েন। উদ্ধার হওয়া ওই ৫০ লক্ষ টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। ভোটের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই টাকার সঙ্গে কোনও রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও আয়কর দফতর। কার কাছে এই বিপুল পরিমাণ টাকা পৌঁছে দেওয়ার কথা ছিল, সেই চক্রের মূল পাণ্ডার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার পিছনে কোনও বড়সড় চক্র সক্রিয় থাকতে পারে। এর আগে ওড়িশা সীমান্তেও টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল, তার রেশ কাটতে না কাটতেই দুর্গাপুরের এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াল প্রশাসনিক মহলে।

আরও পড়ুন- হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

_

_

Sponsored

Sranchi In Article

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →