Site Logo

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে 'উপহার' কেন্দ্রের

EBBS Desk·
বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে 'উপহার' কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজকে দলে টেনেছে বিজেপি। গেরুয়া শিবিরে যোগদানের পরই কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন টেনিস তারকা।

Sponsored

Sranchi In Article

বঙ্গ ভোটের আগে বিজেপিতে তারকাদের যোগদানের হিড়িক নেই। ২০২১ সালে তৃণমূলে যোগ দেওয়া লিয়েন্ডারকে দলে নিয়েছে বিজেপি। ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন লিয়েন্ডার পেজ(Leander Paes)। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে প্রাক্তন টেনিস তারকার সুরক্ষার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী বা সিআইএসএফ জওয়ানরা।

ক্রীড়াবিদদের সম্মান দেওয়ার নজির বিজেপির নেই। পদ্মশিবিরের সাংসদের বিরুদ্ধেই উঠেছিল কুস্তিগীরদের যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের অমিত শাহের পুলিশের আক্রমণের মুখে পড়তে হয়েছিল। কিন্তু পদ্ম পতাকা হাতে ধরলেই শুরু হয় ভিআইপি ট্রিটমেন্ট। লিয়েন্ডার তাঁর সাম্প্রতিক উদাহরণ।

বাংলায় ভোটের আগে বিজেপির চমকের রাজনীতি অব্যাহত। গত ৩১ মার্চ বিজেপিতে যোগ দেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ। নয়া দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন টেনিস তারকা।

ভোটের আগে চমক দিতেই একদা তৃণমূলে যোগ দেওয়া এবং ঘাসফুল শিবিরের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডারকে দলে টানল বিজেপি। ২০২১ সালে গোয়াতে তৃণমূলে যোগ দেন পেজ। পাঁচ বছর পরই দল বদল লি-য়ের। কয়েকদিন আগেই কলকাতায় নিউটাউনে একটি পাঁচতারা হোটেলে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন টেনিস তারকা। নীতিন নবীনের সঙ্গে সঙ্গে বৈঠক করেন। অবশেষে এক সপ্তাহের মধ্যেই জল্পনায় সিলমোহর পড়ল।

লিয়েন্ডারের এই নতুন ইনিংস শুরুর ঠিক পরেই কেন্দ্রীয় মন্ত্রকের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে লিয়েন্ডার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও, এখন তিনি পদ্ম শিবিরের অন্যতম মুখ। বাংলায় প্রচারের শেষ ভরসা।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →