Site Logo

ভোটের আবহে কলকাতা পুলিশে বড় রদবদল! ফের বদল কালীঘাট থানার ওসি 

EBBS Desk·
ভোটের আবহে কলকাতা পুলিশে বড় রদবদল! ফের বদল কালীঘাট থানার ওসি 

ভোটের মুখে আবার কলকাতা পুলিশে বড় রদবদল। বেশ কিছু থানার ওসিদের দায়িত্বে বদল আনা হল। কালীঘাট থানার ওসি হিসেবে আনা হল গৌতম দাসকে। অতিরিক্ত ওসির দায়িত্ব পেলেন উত্তম কুমার পাইক। কালীঘাট থানার ওসি উৎপল কুমার ঘোষকে পাঠানো হল স্পেশাল ব্রাঞ্চে। কালীঘাট থানার অতিরিক্ত ওসির পদ থেকে সরানো হল নিরুপম দত্তকে। আলিপুরের ওসি তপন নাথকে ব্যাঙ্কশাল কোর্টে দায়িত্ব দেওয়া হল। উল্টোডাঙা থানার ওসির দায়িত্ব পেলেন চামেলী মুখার্জী।

Sponsored

Sranchi In Article

নতুন এই নির্দেশিকায় আগের অর্ডারের বেশ কিছু অংশ সংশোধন করা হয়েছে। ভোটের মুখে কলকাতা পুলিশের রদবদল স্বাভাবিক কিন্তু দ্বিতীয় দফার ভোটের সাইলেন্স পিরিয়ড শুরু হতে আর মাত্র ৪৮ ঘন্টা বাকি। এর মাঝে হাই ভোল্টেজ কালীঘাট, আলিপুর ও উল্টোডাঙার ওসি বদল ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। বোঝাই যাচ্ছে, ভোট-পরিস্থিতি সামাল দিতে আরও কড়া নজরদারি চালাচ্ছে ইলেকশন কমিশনের। ভোট প্রক্রিয়া চলাকালীন প্রশাসনিক মহলে একের পর এক আমলার বদলি ঘিরে চাপানউতোর চলছিলই তবে এভাবে যখন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে দ্বিতীয় দফার ভোট তখন এভাবে থানার ওসি বদল নিয়ে নির্বাচন কমিশনের প্রতিহিংসা পরায়ণ আচরণ আরো একবার প্রকাশ্যে।

আরও পড়ুন - মানিকতলার টাকা গুজরাতে যেতে দেবেন না! শ্রেয়ার সমর্থনে রোড শো থেকে কেন্দ্রকে তোপ অভিষেকের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

14h ago