প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে ততই জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। পরিস্থিতির দিকে নজর রাখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কোথাও ইভিএম বিভ্রাটে (EVM error) সমস্যায় ভোটাররা, কোথাও আবার আক্রান্ত তৃণমূল কর্মী। সূত্রের খবর এদিন ভোট গ্রহণ শুরু হতেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অফিস এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) দফতর থেকে প্রতি মুহূর্তের আপডেট নেওয়া হচ্ছে। প্রয়োজন মতো নির্দেশ পৌঁছে যাচ্ছে দলীয় কর্মীদের কাছে।
Sponsored

নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক বারবার বলেছেন, প্রতিটি কেন্দ্রের বিএলএ -টু থেকে শুরু করে সমস্ত কর্মীদের সজাগ ও সক্রিয় থাকতে হবে। তৃণমূল (TMC) সূত্রে খবর, বিধানসভা কেন্দ্র ধরে ধরে জেলার নেতাদের সঙ্গে এদিন যোগাযোগ রাখছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।প্রতিমুহূর্তের আপডেট পৌঁছে যাচ্ছে দলনেত্রীর কাছে। এদিন মুখ্যমন্ত্রীর ভোট প্রচার কর্মসূচি শুরু হবে দুপুরের পর থেকে। অভিষেকের সভা রয়েছে সন্ধ্যার দিকে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
Just now

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
Just now

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
3h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
4h ago





