১৭ বছর পর দেশে ফিরেই ম্যাজিক দেখালেন খালেদা জিয়ার পুত্র তারিখ রহমান ( (Tarique Rahman)। দীর্ঘ সময়ের পর বাংলাদেশের মসনদে পুরুষ প্রধানমন্ত্রী বসতে চলেছেন। প্রতিদ্বন্দ্বী জামাতকে অনেকটা পিছনে ফেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ার পথে বিএনপি (BNP)। দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরল এই দল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'তারেক ভাই'কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের বার্তাও দিয়েছেন তিনি।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ার পথে বিএনপি, 'তারেক ভাই'কে অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রীর
Sponsored

শুক্রবার সকাল থেকে ভোটের ফলাফল আসতেই দেখা যায়, ভরাডুবি হয়েছে জামাতের। ছাত্র সমাজের প্রতিও আস্থা রাখেননি সে দেশের নাগরিকরা। মহিলাদের একটা বড় অংশ সমর্থন করেছে বিএনপিকে। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশের মানুষকে আগাম রমজান মোবারক জানান মমতা। তিনি লেখেন, 'বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।'
শুক্রবার সকালে ফলাফল ঘোষণায় বাংলাদেশের নির্বাচন কমিশন (EC) জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের হার ৫৯.৪৪। ২৯৯ আসনের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি প্রার্থীরা জয়ী। দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দলের সভাপতি দুটি আসন থেকেই বড় ব্যবধানে জয় পেয়েছেন। অনেকেই মনে করছেন বাংলায় মমতার মডেল থেকেই বাংলাদেশে জয়ের পথ মসৃণ করার রাস্তা খুঁজে পেয়েছেন তারেক।নির্বাচনী ইস্তেহারে ‘ফ্যামিলি কার্ডে’র আশ্বাস দিয়েছিল তাঁর দল। ওয়াকিবহাল মহলের মতে, প্রত্যাবর্তন এই পরিবর্তনের ম্যাজিক ঘটলো সেই মাস্টারস্ট্রোকেই। শেষ পাওয়া খবর অনুযায়ী ২০৩ আসনে জয়ী বিএনপি, ৭১ আসনে জিতে প্রধান বিরোধী দল জামাত। আর কিছু সময়ের মধ্যেই অফিশিয়ালি ফলাফল ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।
-

More from রাজ্য
View All →
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
11h ago

হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদে উত্তাল বাংলা
11h ago

গদ্দার এই অফিসে ঢুকবে না: যাদবপুরে সায়নীর পার্টি অফিসে ফ্লেক্স ঝুলিয়ে তালা দিলেন বসুন্ধরারা
11h ago

মমতার ছবি ছাড়া ১০টা ভোটও পাব না: বিধানসভায় শোভনদেব-কুণালদের বিক্ষোভে পা মিলিয়ে সাফ জানালেন ঋতব্রত-পন্থী বিধায়করা
12h ago

শান্তিনিকেতনে তল্লাশি চালিয়ে আটক টুলু-ঘনিষ্ঠ ৩
13h ago