Site Logo

বাজপেয়ীকে কেন সমর্থন? খোলসা করলেন মমতা

EBBS Desk·
বাজপেয়ীকে কেন সমর্থন? খোলসা করলেন মমতা

অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত রসায়ন যে কতটা গভীর ছিল, সোমবার এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে ফের তা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে বাজপেয়ী সরকারের প্রতি নিঃস্বার্থ সমর্থনের নেপথ্য কাহিনী এদিন বিস্তারিত তুলে ধরেন তিনি।

Sponsored

Sranchi In Article

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের প্রতীক পায়। তার ঠিক পরেই লোকসভা নির্বাচনে সাতটি আসনে জয়লাভ করে তাঁর দল। সেই সময় কেন্দ্রে বাজপেয়ী সরকারের ম্যাজিক ফিগার বা সংখ্যাগরিষ্ঠতা ছিল না। মুখ্যমন্ত্রী বলেন, "তখন বাজপেয়ীজির সরকারের মেজরিটি ছিল না। আমরা সাতজন মিলে নিঃশর্তে সমর্থন করেছিলাম। ওনার সরকার হয়েছিল আমাদের জন্যই।"

তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে মমতা স্পষ্ট জানান, সমর্থনের বিনিময়ে তিনি বা তাঁর দল কোনও ব্যক্তিগত সুযোগ-সুবিধা বা মন্ত্রিত্বের দাবি করেননি। বরং বাংলার ঝুলে থাকা প্রকল্পগুলি সম্পন্ন করাই ছিল তাঁর প্রধান শর্ত। মুখ্যমন্ত্রীর কথায়: "আমরা মন্ত্রিত্ব চাইনি, চেয়েছিলাম বাংলার জন্য বিশেষ প্যাকেজ। সেই প্যাকেজের মাধ্যমেই দ্বিতীয় হুগলি সেতুর কাজ সম্পন্ন করা থেকে শুরু করে ইসিএল (ECL) বা চিত্তরঞ্জন লোকোমোটিভের মতো সংস্থাগুলোকে বাঁচানো সম্ভব হয়েছিল।" রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে বাজপেয়ীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অটল বিহারী বাজপেয়ী তাঁকে অত্যন্ত স্নেহ করতেন এবং ভরসা করতেন। সেই টানেই সরকারের যে কোনও সংকটে বা সমস্যায় মমতা সবসময় তাঁর পাশে দাঁড়িয়েছেন। উন্নয়নের স্বার্থে এবং ব্যক্তিগত সম্পর্কের খাতিরে তিনি যে বরাবরই আপসহীন, এই বার্তার মাধ্যমে তিনি সম্ভবত সেটাই বুঝিয়ে দিলেন।

আরও পড়ুন- লাল হলুদের প্রথম একাদশে সাউল, টিফোতে গর্বের ইতিহাস সমর্থকদের

_

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

Just now

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

2h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

3h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
রাজ্য

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য

3h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
রাজ্য

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

7h ago

More from রাজ্য

View All →