বাচ্চারা স্কুলে মিড-ডে মিলের ডিম পাচ্ছে না! আর আপনারা হাট্টিমাটিম করে বেড়াচ্ছেন! বিজেপির ডিম-অসভ্যতা নিয়ে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূলের একনিষ্ঠ নেতা-কর্মীদের ‘টার্গেট’ করে যে ডিম-অসভ্যতা শুরু করেছে বিজেপি, শনিবাসরীয় ফেসবুক লাইভে জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির আমদানি করা সেই ডিম-নিক্ষেপ সংস্কৃতির তীব্র নিন্দা করেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। একইসঙ্গে, মিড-ডে-মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দিয়ে শিশুদের পাত থেকে ডিম ‘হাপিস’ করে দেওয়া নিয়েও বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিড-ডে-মিলের কাজ হারানো লক্ষ লক্ষ কর্মীদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তৃণমূলনেত্রীর তোপ, মিড-ডে মিলে যাঁরা রান্না করতেন, যাঁরা হেলপার হিসেবে কাজ করতেন— আজকে তাঁরা হাহাকার করছেন। কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাঁই! লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা আপনারা কেড়ে নিয়েছেন! বগটুইয়ের একটি পরিবার আমার কাছে এসেছিল। আমি ৪ বছর আগে চাকরি দিয়েছিলাম তাঁদের, পার্মানেন্ট চাকরি। সেই চাকরিও আপনারা কেড়ে নিয়েছেন! এত প্রতিহিংসা কেন?
‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
জাঙ্গিপাড়ায় তৃণমূল উপপ্রধানকে খালি গায়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
17h ago

পোস্ট মুছব না: কলকাতা পুলিশের নোটিশের পাল্টা হুঁশিয়ারি মহুয়ার
18h ago

নতুন শিল্প বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ রাজ্যের
18h ago

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ, ১৯টি ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ রাজ্যের
18h ago

এজলাসে বসার আগে রক্তদান! কলকাতা হাইকোর্টে বিরল নজির প্রধান বিচারপতির
19h ago







