নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা উচ্চপর্যায়ের বৈঠকে তাঁর উপস্থিতি নিয়ে যখন আমলা ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, তখনই তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে তাঁকে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে ঘোষণা করে সরকার। ১১ মে প্রকাশিত এই নিয়োগপত্রের সময়কাল নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রশাসনিক মহলের প্রশ্ন, তাঁকে যদি বৈঠকেই রাখতে হত, তবে নিয়ম মেনে কেন আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলো না?
Sponsored

সোমবার সন্ধ্যায় নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মনোজ কুমারের নাম ঘোষণা প্রত্যাশিত হলেও, দায়িত্ব গ্রহণের আগেই প্রশাসনিক রীতিনীতি ভঙ্গের এক নয়া বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। বিতর্কের মূলে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে নবান্নের প্রশাসনিক বৈঠকে তাঁর আকস্মিক উপস্থিতি। নীতিনির্ধারণী এই বৈঠকে যখন মনোজ আগরওয়ালকে মুখ্যমন্ত্রীর ঠিক পাশের আসনে বসে থাকতে দেখা যায়, তখনও তিনি কাগজে-কলমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) পদে আসীন। নিয়ম অনুযায়ী, একজন আধিকারিক যতক্ষণ নির্বাচন কমিশনের অধীনে কর্মরত থাকেন এবং আনুষ্ঠানিক ‘রিলিজ অর্ডার’ না পান, ততক্ষণ তিনি রাজ্য সরকারের কোনো নীতিনির্ধারণী বা প্রশাসনিক বৈঠকে অংশ নিতে পারেন না। এই রীতির তোয়াক্কা না করেই তিনি কীভাবে বৈঠকে যোগ দিলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অভিজ্ঞ আমলাদের একাংশ।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের ‘নেপথ্য কারিগর’ হিসেবে কাজ করার পুরস্কার হিসেবেই মনোজ আগরওয়ালকে এই পদ দেওয়া হয়েছে। বিরোধীদের দাবি, সিইও পদে থাকাকালীন তিনি এসআইআর-এর নামে লক্ষ লক্ষ ভোটারের তথ্য পাচার এবং নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি করে বিজেপিকে অনৈতিক সুবিধা করে দিয়েছেন। সোমবারের এই দ্রুত নিয়োগ সেই গুঞ্জনকেই সত্যি প্রমাণ করল বলে দাবি তাঁদের।
শুভেন্দু অধিকারীর সরকার বারবার প্রশাসনিক শৃঙ্খলার কথা বললেও, কার্যক্ষেত্রে প্রথম দিন থেকেই নিয়মকানুনকে ‘বুড়ো আঙুল’ দেখানো হচ্ছে বলে তোপ দেগেছেন বিরোধী নেতারা। তাঁদের মতে, যে আধিকারিক নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি ফল প্রকাশের অব্যবহিত পরেই কীভাবে শাসকদলের ‘ছায়াসঙ্গী’ হয়ে উঠলেন, তা গভীর উদ্বেগের বিষয়। সব মিলিয়ে, দায়িত্বভার গ্রহণ করার দিনেই নতুন মুখ্যসচিবের ভূমিকা এবং রাজ্য সরকারের প্রশাসনিক নিরপেক্ষতা বড়সড় আইনি ও নৈতিক প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এই বেনজির ঘটনা প্রশাসনের পেশাদারিত্ব নিয়ে দীর্ঘমেয়াদী বিতর্ক উসকে দিল।
আরও পড়ুন - সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
2h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
3h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
4h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
5h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
6h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
7h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
9h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
9h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
10h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
13h ago
