Site Logo

ডিজিটাল অর্থনীতিতে জোর, নবান্নে মুখ্যমন্ত্রী-ফ্লিপকার্ট মেগা বৈঠক

EBBS Desk··1 min read
ডিজিটাল অর্থনীতিতে জোর, নবান্নে মুখ্যমন্ত্রী-ফ্লিপকার্ট মেগা বৈঠক

রাজ্যের ডিজিটাল অর্থনীতিকে আরও চাঙ্গা করতে এবং শিল্প ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট গোষ্ঠীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার নবান্নে আয়োজিত এই বৈঠকে ফ্লিপকার্টের মুখ্য নির্বাহী আধিকারিক কল্যাণ কৃষ্ণমূর্তি এবং মুখ্য কর্পোরেট বিষয়ক আধিকারিক রজনীশ কুমার সহ সংস্থার শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। মূলত রাজ্যে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এমএসএমই) বিকাশের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনায় স্থান পেয়েছে। 

Sponsored

Sranchi In Article

বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যে ফ্লিপকার্টের লগ্নির প্রশংসা করেন। বিশেষত, দেশের মধ্যে এই সংস্থার বৃহত্তম ফুলফিলমেন্ট সেন্টারটি পশ্চিমবঙ্গে গড়ে তোলার সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। প্রশাসনের দাবি, এই বড়সড় বিনিয়োগের ফলে রাজ্যে শুধু যে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে তাই নয়, পাশাপাশি ডিজিটাল বাণিজ্যের হাত ধরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারেও গতি আসছে। 

Sponsored

Merlin In Article

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এ দিনের বৈঠকে রাজ্যের কৃষকদের উৎপাদিত ফসলের বাজার বাড়ানো থেকে শুরু করে বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প ও তাঁতশিল্পের জাতীয় স্তরে বিপণন নিয়ে বিস্তারিত কথা হয়েছে। এর পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, নতুন স্টার্ট-আপ ও উদ্ভাবনমূলক উদ্যোগের বিকাশ, রাজ্যের যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন কাজের সুযোগ তৈরির রূপরেখা নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী। ডিজিটাল বাণিজ্যের মাধ্যমকে ব্যবহার করে বাংলার নিজস্ব পণ্যকে কীভাবে আরও বড় বাজারে পৌঁছে দেওয়া যায়, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। 

Sponsored

Shyam Sundar In Article

ফ্লিপকার্ট গোষ্ঠীর প্রতিনিধিরা বৈঠকে আশ্বস্ত করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও অংশীদারিত্ব বজায় রাখতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে এই বহুজাতিক সংস্থা। ওয়াকিবহাল মহলের মতে, শিল্পে নতুন লগ্নি টানা, স্থানীয় উৎপাদকদের জাতীয় বাজারের সঙ্গে যুক্ত করা এবং রাজ্যের ডিজিটাল অর্থনীতিকে মজবুত ভিতের ওপর দাঁড় করানোর ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত ইতিবাচক ভূমিকা নিতে পারে।

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →