জনপ্রতিনিধি হিসেবে বিধায়কদের (MLA) দায়িত্ব ও পরিষদীয় কার্যপ্রণালি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা দিতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে রাজ্য বিধানসভার পরিষদীয় দফতর। সোমবার বিধানসভায় এই ঘোষণা করেন অধ্যক্ষ রথীন্দ্র বসু (Rathindra Bosu)। অধ্যক্ষ জানান, আগামী ৩ ও ৪ জুলাই নিউটাউনের কনভেনশন সেন্টারে দু'দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দেশের সাতটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষ এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন বিষয়ে তাঁদের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরবেন। আরও পড়ুন: অগাস্টেই বিধানসভায় UCC বিল: বিধানসভায় বিশদ ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর
রথীন্দ্র বসু বলেন, জনপ্রতিনিধি হিসেবে বিধায়কদের দায়িত্ব, আইন প্রণয়নের প্রক্রিয়া, বিধানসভার নিয়মকানুন, প্রশ্নোত্তর পর্ব, বিভিন্ন সংসদীয় বিধি এবং পরিষদীয় কাজকর্ম সম্পর্কে সদস্যদের আরও দক্ষ করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি জানান, এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার জন্য বিধানসভার সমস্ত সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে । নতুন ও প্রবীণ—উভয় ধরনের সদস্যদের কাছেই এই কর্মসূচি কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন অধ্যক্ষ।
















