দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman & Nicobar Island)। আগামী ২৬ মে নাগাদ দেশের মূল ভূখণ্ডে ইনিংস শুরু করতে চলেছে বৃষ্টির মরশুম। IMD জানিয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে মৌসুমী বায়ু সক্রিয়। তাই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। যদিও দক্ষিণবঙ্গে এখনই হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি নেই। সন্ধের দিকে হালকা ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে। বাংলায় কবে বর্ষা ঢুকবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Sponsored

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, শনিবার কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গের আট জেলাতেই। দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হলেও তা বেশিক্ষণের জন্য স্থায়ী হবে না। এদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ও পুরুলিয়ায়। কলকাতায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
4h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





