অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে সহবাস করতে হবে বিজেপি নেতার সঙ্গে। সম্প্রতি এমনই এক প্রস্তাব দেওয়া হয়েছে মহিলাকে! চাঞ্চল্যকর এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে। বিজেপি নেতার কীর্তিকলাপ একটি ভিডিও-য় তুলে ধরেছেন এক মহিলাই। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।
তৃণমূলের সময়ে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের পেতেন, তাঁদের সবাইকে দ্বিগুণ অর্থ অন্নপূর্ণা যোজনায় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর ১ কোটি থেকে দেড় কোটি মহিলাকে অন্নপূর্ণা যোজনায় বাদ দিয়েছে। মহিলারা বিজেপি সরকারের বিরুদ্ধে অন্নপূর্ণা যোজনায় প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগে সরব হয়েছেন। এই অবস্থায় পুরুলিয়ার কাশীপুরের এক মহিলা যে অভিযোগ সামনে এনেছেন, তা ভয়ঙ্কর। এক ভিডিওতে মহিলাকে বলতে শোনা যাচ্ছে, পরাণ বাউড়ি বলে একজনের নাম। তাঁকে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা প্রাপ্তির জন্য ফর্ম জমা দেওয়ার কথা জিজ্ঞাসা করলে তিনি জানান, আমরা বিজেপির তরফে অন্নপূর্ণা যোজনার জন্য বাড়ি সার্ভে করতে এসেছি। আমি জিজ্ঞাসা করি, কবে অন্নপূর্ণার টাকা পাবো দু’বছর পর, তিন বছর পর। তিনি জানান, হ্যাঁ শীঘ্রই হবে। কিন্তু তার জন্য কিছু খরচ করতে হবে। তখন বলি, কী খরচ করতে হবে? প্রথম ৫-১০ হাজার টাকা দাবি করা হয়। তা দিতে না পারলে সহবাসের প্রস্তাব দেওয়া হয়। ওই নেতা বলেন, শরীরের খিদে মেটালেই একমাসের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে অ্যাকউন্টে। এরপরে ওই ভিডিও-তে মহিলা দাবি করেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
















