হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর দাবি, এসআইআর সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভোটের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হোক, নচেৎ নির্বাচন বাতিল করা হোক।
Sponsored

নওশাদের দাবি, এখনও প্রায় ৪৫ লক্ষের বেশি ভোটারের নামের এডজুডিকেশন বা নিষ্পত্তির কাজ বাকি রয়েছে। ফলে বহু ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন ঘোষণা করা হলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়বে বলেও তিনি দাবি করেছেন।
এদিন হাই কোর্টে এসে আইএসএফ বিধায়ক বলেন, এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এডজুডিকেশনের পর্যায়ে রয়েছে। সেই পরিস্থিতিতে নির্বাচন ঘোষণা হওয়ায় বহু মানুষ ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে আতঙ্কে রয়েছেন। তাই এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আর্জি জানিয়েছেন তিনি।
পাশাপাশি নওশাদের দাবি, প্রতিদিন যাদের নাম ভোটার তালিকায় যুক্ত হচ্ছে এবং যাদের নাম বাদ যাচ্ছে, সেই তালিকা প্রকাশ করা হোক। তাঁর অভিযোগ, এডজুডিকেশনের পর্যায়ে বিভিন্ন কেন্দ্রে বহু মুসলিম ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ-সহ মোট পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এ রাজ্যে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় ভোটগ্রহণ হবে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতেই এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন আইএসএফ বিধায়ক।
আরও পড়ুন - কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
4h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
5h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
6h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
7h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
8h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
9h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
9h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
11h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
11h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
12h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
15h ago
