Site Logo

বারুইপুরের ঘটনায় এক সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

EBBS Desk··1 min read
বারুইপুরের ঘটনায় এক সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur rape murder case) নাবালিকা কন্যার ধর্ষণ খুনের ঘটনায় শত প্রণোদিত পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন (National Commission for Women - NCW)। সূত্রের খবর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেলের (DGP) কাছে আগামী ৭ দিনের মধ্যে একটি বিস্তারিত 'অ্যাকশন টেকেন রিপোর্ট' (Action Taken Report) তলব করা হয়েছে। 

Sponsored

Sranchi In Article

বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে অন্তত সাতটি ধর্ষণের ঘটনা ঘটায় সরকারের দিকে আঙুল উঠতে শুরু করেছে। বারুইপুরে যে নৃশংসতা দেখা গেছে তার প্রতিবাদে উত্তাল রাজ্য। নির্যাতিতার পরিবারের সঙ্গে আজ (মঙ্গলবার) দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি নাবালিকার মৃত্যুর ঘটনায় যেভাবে গণহিংসা দেখা গেছে তা নিয়েও কড়া পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। একই পথে জাতীয় মহিলা কমিশনও। NCW -র তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

Sponsored

Merlin In Article

• ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো (POCSO) আইনের উপযুক্ত ধারা প্রয়োগ করে এই ঘটনায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে কি না, তা খতিয়ে দেখে কমিশনকে জানাতে হবে। 

Sponsored

Shyam Sundar In Article

• জঘন্যতম অপরাধের সঙ্গে যুক্ত সমস্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা এবং তদন্তের অগ্রগতি ঠিক কোন পর্যায়ে রয়েছে, সেই সমস্ত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট আকারে জমা দিতে হবে। 

Sponsored

Camelia In Article

• নাবালিকার দেহের ফরেনসিক পরীক্ষা ময়নাতদন্তের (Post-mortem examination) প্রক্রিয়াটি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছভাবে হওয়া দরকার।

Sponsored

Techno India In Article

• ধর্ষণ-খুন পরবর্তী সময়ে গণপিটুনির ঘটনার তদন্ত কতদূর এগোল এবং এই হিংসায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য দিতে হবে কমিশনকে।

Sponsored

Probe In Article

• আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বা সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

More from রাজ্য

View All →