রাজ্যের নতুন সিইও নীলম মীনা, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও হিসেবে নীলম মীনার নাম ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। সোমবার কমিশনের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। দায়িত্ব গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে বলেও স্পষ্ট করা হয়েছে কমিশনের নির্দেশিকায়।
Sponsored

নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করার সময় নীলম মীনাকে সম্পূর্ণ স্বাধীন ভাবেই কাজ করতে হবে। সেই কারণে তিনি রাজ্য সরকারের অন্য কোনও অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব বা পদে থাকতে পারবেন না। কমিশনের নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
প্রশাসনিক মহলের দাবি, নবান্নের তরফে নিয়ম অনুযায়ী তিন জন অভিজ্ঞ আইএএস আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন নীলম মীনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। কমিশন সেই প্যানেল খতিয়ে দেখার পর শেষ পর্যন্ত নীলম মীনার নামেই অনুমোদন দেয়। উল্লেখ্য, সম্প্রতি মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্যসচিব পদে যোগ দেওয়ার পর থেকেই নতুন সিইও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনও রাজ্যের মুখ্যসচিব একই সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করতে পারেন না। প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই দ্রুত নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। নবান্ন সূত্রের খবর, খুব শীঘ্রই নীলম মীনা তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। আগামী দিনে রাজ্যের বিভিন্ন নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
আরও পড়ুন - CRPF-এর সামনেই মহিলাকে সপাটে চড় নিউটাউন থানার পুলিশ আধিকারিকের!
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
Just now

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
1h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
4h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
4h ago





