নন্দীগ্রামে উপনির্বাচনের আগে জেলমুক্তির আবেদন করেও স্বস্তি মিলল না কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের (Congress candidate Milan Pradhan)। প্রথমে ভোটের আগের দিন অর্থাৎ ৫ অক্টোবর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কাঁথি মহকুমা আদালতের (Kanthi Sub-divisional Court) নির্দেশে আগামী ৭ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। ফলে ভোটের দিনও জেল হেফাজতেই থাকবেন মিলন।

আরও পড়ুন: দমকলের ঢাল আরও শক্ত: ২২৬টি নয়া যানের উদ্বোধন, নিয়োগ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন সংক্রান্ত পুরনো মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলে রয়েছেন মিলন। এই মামলায় জামিন চেয়ে বুধবার কলকাতা হাই কোর্টে আবেদন করেন তিনি। ভোটের আগে মামলাটির দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) এজলাসে মিলনের আইনজীবী মিলন মুখোপাধ্যায় (Lawyer Milan Mukherjee) জানান, ৬ অক্টোবর ভোটগ্রহণ হওয়ায় বিষয়টি জরুরি ভিত্তিতে দেখা প্রয়োজন। 

মিলনের বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলি নিয়ে রক্ষাকবচের জন্য হাইকোর্টে গিয়েছিলেন তিনি। সেগুলির মধ্যে পাঁচটি মামলা ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। আর একটি মামলায় মিলন অভিযুক্ত নন রাজ্যের তরফে এমনটাই জানানো হয়েছিল। তবে যে মামলাগুলিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, সেগুলির ক্ষেত্রে আলাদা করে জামিনের জন্য হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এখন নজর হাই কোর্টে মিলনের জামিনের আবেদনের পরবর্তী শুনানির দিকে।