বেআইনি নোটিশ নিয়ে তৃণমূল কংগ্রেসের ক্যামকস্ট্রিটের অফিসে ঢুকে বিলবোর্ড ভাঙতে চেয়েছিল কলকাতা পুরসভা ও পুলিশ। বাধা পেয়ে আরও আগ্রাসী ভূমিকায় নেমে পড়ে প্রশাসন। অফিসে ঢুকে যেভাবেই হোক বিলবোর্ড ভাঙাটাই লক্ষ্য ছিল। এরজন্য বেআইনি পথ নিতেও কসুর করেনি পুলিশ। স্বাভাবিক ভাবেই কর্মীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। কিছু ধাক্কাধাক্কির ঘটনাও দেখা যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনকে ডেকে পাঠিয়েছে শেক্সপিয়র সরণী থানার পুলিশ। 

গোটা ঘটনাই যে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিচ্ছবি তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ ওই বিল্ডিংয়েই হলদিরামের একটি শোরুম রয়েছে এবং তার বিলবোর্ডও এখনও যথাস্থানে রয়েছে। স্পষ্টতই বোঝা যায় রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এইসব প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। অভিষেকের আইনজীবী অর্ক নাগ জানিয়েছেন, অনলাইন এফআইআর আপলোড করা না থাকায় পাল্টা নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যাযের তরফে। নোটিশে বলা হয়েছে, অনলাইন নোটিশ না দেওয়ায়  সুপ্রিম কোর্টের নির্দেশকে লঙ্ঘন করা হচ্ছে। এই ঘটনা অবশ্যই আদালত অবমাননার মধ্যেই পড়ে।