রাজ্যে বিপুল নিয়োগের প্রস্তুতি নিচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (PSC) ।গত ৩০ জুলাই রাজ্যের নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে একটি গুরুত্বপূর্ণক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অনিল বর্মা জানান, পুরসভা ও সমবায় মিলিয়ে কয়েক হাজার শূন্যপদের জন্য দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
UPSC-র মডেলে রাজ্যের নিয়োগ প্রক্রিয়াকে ঢেলে সাজানো লক্ষ্যমাত্রা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পুরো প্রক্রিয়া যাতে দুর্নীতিমুক্ত হয় সেদিকে সজাগ দৃষ্টি দেওয়ার কথা বলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।মঙ্গলবার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অধীনস্থ সব নিয়োগের দেখাশোনা করবে পাবলিক সার্ভিস কমিশন (PSC)। জানা গিয়েছে, এই নিয়োগে চাকরিপ্রার্থীরা আবেদনের সময় বর্ধিত বয়সের বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। আবেদনের বিস্তারিত তথ্য দ্রুত প্রকাশ করা হবে।
এক নজরে দেখা যাক কোথায় কত শূন্যপদ রয়েছে-
- গ্রুপ A, B ও সি মিলিয়ে মোট ১৭ হাজার ৭১৪টি পদে নিয়োগ করা হবে।
- • গ্রুপ A - ২,৪৯০ শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে ডব্লুবিসিএস (এগজিকিউটিভ), জুডিশিয়াল অফিসার, লিগ্যাল সার্ভিস, পুলিশ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ।
- • গ্রুপ B - শূন্যপদের সংখ্যা ২,৮৪৮ ।
- • গ্রুপ C - ১২,৩৭৬ শূন্যপদ।
















