Site Logo

ভোট গণনার দিন রাজ্যে ঝড়বৃষ্টির কমলা সর্তকতা! উইকেন্ডে বিক্ষিপ্ত বর্ষণ জেলায় জেলায়

EBBS Desk·
ভোট গণনার দিন রাজ্যে ঝড়বৃষ্টির কমলা সর্তকতা! উইকেন্ডে বিক্ষিপ্ত বর্ষণ জেলায় জেলায়

বাংলার আকাশে দুর্যোগের মেঘ। একদিনের বৃষ্টি বিরতি কাটিয়ে ফের কালবৈশাখীর সতর্কতা জেলায় জেলায়। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain) বাড়বে। সোমবার ভোট গণনার দিন (Vote Counting) কলকাতা-সহ, দুই চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টি বাড়বে। দুর্যোগের কমলা সতর্কতা (orange alert) জারি করা হয়েছে। ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় হবে কলকাতায়। আজ উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Sponsored

Sranchi In Article

হাওয়া অফিস (Alipore Weather Department) সূত্রে পাওয়া খবর অনুযায়ী শনিবার বিকেলের পর থেকে হুগলি ও নদিয়া জেলায় ব্যাপক হারে বৃষ্টি হবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হাওড়া - দুই ২৪ পরগনা-ঝাড়গ্রাম পুরুলিয়াতে। কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা রয়েছে। বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

 

Related Articles

More from রাজ্য

View All →