Site Logo

টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা 'ধান্দাবাজ' রাজন্যার! 

EBBS Desk·
টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা 'ধান্দাবাজ' রাজন্যার! 

তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে লড়ার স্বপ্নের সলিল সমাধি হতেই নতুন দল গড়ে ভোটের ময়দানে রাজন্যা হালদার। বৃহস্পতিবার বিকেলে কলকাতার প্রেসক্লাব থেকে 'জনসংগ্রাম মঞ্চ' নামে নতুন দল ঘোষণা করলেন তিনি (Rajanya Haldar Launches 'Janasangram Manch' Party for Bengal Polls) । এই দলের প্রার্থী হিসেবে ছাব্বিশের নির্বাচনে সোনারপুর দক্ষিণ থেকে লড়াই করার কথা জানালেন তৃণমূল (TMC) থেকে ছাঁটাই হওয়া তরুণ নেত্রী। আসলে জনগণকে সার্ভ করা নয় নিজের স্বার্থসিদ্ধি যে মূল লক্ষ্য। তাই প্রার্থী হওয়ার কথা ঘোষণার পর সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারাতেও দেখা গেল তাঁকে। আসলে কেন এই হঠকারী সিদ্ধান্ত? কোন অ্যাজেন্ডা নিয়ে সোনারপুর দক্ষিণ থেকে লড়াই করবে? তাঁর দল কি আদৌ ভোট পাবে? বিজেপি টিকিট না দেওয়ায় এই সিদ্ধান্ত কিনা, এসব কোনও প্রশ্নের সদুত্তর দিতে পারলেন না রাজন্যা (Rajanya Haldar)।

Sponsored

Sranchi In Article

তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন রাজন্যা। তাঁর স্বামী প্রান্তিককেও কিছু সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু যুগলে কাজের বদলে অকাজ করতেন।সোশ্যাল মিডিয়ায় চলল দল ভাঙিয়ে নিজেদের ব্র্যান্ডিং। বিষয়টি নজরে আসতেই ধান্দাবাজ দম্পতিকে ছাঁটাই করে রাজ্যের শাসকদল। এরপর তাঁরা পা বাড়ান বিজেপির দিকে। সেখানেও কার্যত পদাঘাত মেলে। বিজেপির শীর্ষ নেতৃত্ব বঙ্গ বিজেপিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে , তৃণমূলের এই দুই বাতিল ধন্দাবাজকে দলে নেওয়ার প্রশ্নই নেই। এরা নিজেদের ক্ষমতায় পুরসভার নির্বাচনও জিততে পারবে না। এইসব ছাঁট এখন নেওয়া চলবে না। তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের হাজার হাজার কর্মী যখন পরিশ্রম করেছে, এরা সস্তার পাবলিসিটি পেয়ে তার ফসল ভোগ করেছে। আরজি কর-এর ঘটনায় তৃণমূল যখন কোণঠাসা, তখন পাতে দেওয়ার মতো নয় এরকম একটি ছবি বানিয়ে এই দম্পতি দলকে অস্বস্তিতে ফেলে। দল একাধিকবার বললেও এরা কথা কানে তোলেনি। বরং টানা ঔদ্ধত্য দেখিয়েছে। নিয়মিত টিভি সহ সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে আক্রমণ ও কুৎসা চালিয়ে যেতে থাকে। তলায় তলায় যোগাযোগ করে বিজেপির সঙ্গে। সুপ্ত বাসনা ছিল সোনারপুর থেকে ভোটে লড়ার। কিন্তু সেই ইচ্ছের গাছে গোড়াতেই জল ঢেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই নিজের জেদ বজায় রাখতে অত্যন্ত হাস্যকর ভাবে একটি দল তৈরি করেছেন বলে জানিয়ে সোনারপুর দক্ষিণ থেকেই লড়াই করতে চলেছেন রাজন্যা। ফলাফল সহজেই অনুমেয়। যদিও নতুন দল জনসংগ্রাম মঞ্চের নেতৃত্বে দাবি, তাঁর কাছে চমক আছে।

রাজন্যা জানিয়েছেন, তিনি ছাড়াও আসন্ন বিধানসভা নির্বাচনে খড়দহে জনসংগ্রাম মঞ্চের প্রার্থী হচ্ছেন আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, রাজারহাট-নিউটাউনে শুভঙ্কর মুখোপাধ্যায়, সোনারপুর উত্তরে আইনজীবী নারায়ণ দাস। আরও কিছু বিধানসভা আসনের প্রার্থীর নাম এখনই ঘোষণা করা হবে না। সেখানে থাকবে বড় চমক। নিজেদের ইস্তেহারে কর্মসংস্থান থেকে শুরু করে চাকরি সঙ্কট, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত করা, নারী সুরক্ষা, শিক্ষার উন্নয়ন ইত্যাদির কথা উল্লেখ করেছে 'জনসংগ্রাম মঞ্চ'। নোটার থেকেও কম ভোট পেতে পারে রাজন্যার দল, ফিসফাস শুরু রাজনৈতিক মহলে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

6h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

7h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

8h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

9h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

10h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

11h ago

More from রাজ্য

View All →