বেড়ানোয় কাঁচি কমিশনের, দিঘা-মন্দারমণি- তাজপুর ছাড়ার নির্দেশ পর্যটকদের!

রাজ্যে প্রথম দফা নির্বাচন (first phase of West Bengal election) শুরু হতে আর মাত্র দু'দিন বাকি। তার আগে ওসি-আমলা থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ECI)। ভোটের বাংলায় বেড়াতে যাওয়াতেও মানা। দিঘা (Digha), মন্দারমণি (Mandarmani), তাজপুর (Tajpur) ছেড়ে পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সোমবারের বিজ্ঞপ্তি পাওয়ার পর থেকেই মাইকিং করে এই বিষয়ে পর্যটকদের জানানো শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন হোটেল খালি হতে শুরু করেছে।
Sponsored

আগামী বৃহস্পতিবার রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের প্রায় সবকটি আসনেই ভোট গ্রহণ হবে। এরমধ্যে রামনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে দিঘা - মন্দারমণি-তাজপুর-শংকরপুর-উদয়পুর পর্যটন ক্ষেত্র। ভোটের মরশুমে এবার পর্যটন ব্যবসায় কোপ বসালো কমিশন। মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফার বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দিঘা, মন্দারমণি-সহ ট্যুরিস্ট স্পটগুলিতে ভিন জেলার বাসিন্দা কেউ হোটেলে থাকতে পারবেন না। এমনকি কোনও রাজনৈতিক দলের প্রচারককেও হোটেলে থাকতে দেওয়া যাবে না। কমিশনের নিয়ম না মানলে ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩ সালের ২২৩ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলেও জানানো হয়েছে। হোটেল ব্যবসায়ীরা বলছেন, এই নির্দেশের ফলে তাদের প্রচুর লোকসান হবে। কমিশনের স্বেচ্ছাচারিতায় বিরক্তি প্রকাশ করেছেন পর্যটকরাও।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
5h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
13h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
14h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
15h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
16h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
17h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
17h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
18h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
20h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
21h ago
