ভাঙড়ে শওকত-খাইরুলের উপর হামলা, অভিযোগের আঙুল আইএসএফের দিকে

উত্তপ্ত ভাঙড়, ক্যানিং উত্তর-পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla)গাড়িতে বোমা ছোড়ার অভিযোগ। আক্রান্ত তৃণমূল নেতা খাইরুল ইসলাম। শনিবার সন্ধ্যায় ভাঙড়ের পোলেরহাট থানার (Poler Hat, Bhangar) গাজিপুরে একটি দেওয়াল লিখন নিয়ে উত্তেজনা ছড়ায়। তৃণমূল কর্মীদের উপর চড়াও হবার অভিযোগ আইএসএফের (ISF) বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে আহত হন খাইরুল ইসলাম (Khairul Islam)।এই ঘটনার কিছুক্ষণ পরই একটি মিটিং শেষ করে সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (TMC MLA Saokat Molla)। সেই সময় থানায় গিয়ে খাইরুলের ওপর হামলার অভিযোগ জানান তিনি। সেখান থেকে ফেরার সময় শওকতের গাড়িতে বোমা ও গুলি ছোড়া হয় বলে জানিয়েছেন বিধায়ক। রবিবার সকালেও এলাকায় উত্তেজনা রয়েছে।
Sponsored

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা না হলেও নির্বাচনের বাদ্যি বেজেছে বাংলায়। ইতিমধ্যেই তৃণমূলের (TMC) তরফে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু হয়েছে। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে বাকি অংশে দলীয় প্রতীক আঁকা চলছে। শনিবার সন্ধ্যায় আচমকাই ভাঙড়ের গাজিপুরে দেয়াল লিখন ঘিরে আইএসএফ (ISF) -তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। দুপক্ষের বেশ কয়েকজন জখম হন বলে খবর। এই ঘটনার অভিযোগ জানাতে গিয়ে থানা থেকে ফেরার সময় শওকতের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পাশাপাশি এক রাউন্ড গুলিও চালানো হয়েছিল সেই সময় এবং তাঁর কনভয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন তৃণমূল কর্মীরা। বিধায়কের অভিযোগ, 'এটা আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের কাজ। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) মদতেই হামলা চালানো হয়। আমাদের খাইরুলকে খুন করার পরিকল্পনা করে ও যখন মিটিং করছিল, তারপর লাইট অফ করে দিয়ে ওর উপর হামলা করা হয় এই ঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করি। আর সেই অভিযোগ দায়ের করে ফেরার সময় আমার সঙ্গে অনেক গাড়ি ছিল। আর সেই গাড়ি লক্ষ্য করে গুলি চলে বোমা মারা হয়।' আইএসএফ বিধায়কের গ্রেফতারির দাবিও করেছেন তিনি।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
Just now

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
1h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
2h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
4h ago
More from রাজ্য
View All →
ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
5h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
9h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
9h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
9h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
13h ago
