কলকাতা বিমানবন্দরের বাইরে হামলার ঘটনায় বিজেপির (BJP) দুই বিধায়ক অরিজিৎ বক্সি এবং সৌরভ শিকদারের বিরুদ্ধে লোকসভার (Speaker) স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে দ্বারস্থ সৌগত রায়। মঙ্গলবার, বিমানবন্দরে (Airport) একটি সরকারি বৈঠকে যোগ দিতে গেলে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান কয়েকজন। ‘চোর চোর’-‘গো ব্যাক’ স্লোগান, কালো পতাকা দেখানোর পাশাপাশি তাঁর গাড়িতেও আক্রমণ করে হয় বলে অভিযোগ তৃণমূল সাংসদের। এই ঘটনায় স্পিকারের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানান তৃণমূলের বর্ষীয়ান সাংসদ।

মঙ্গলবার বিকেলে কলকাতা বিমানবন্দরের ডাইরেক্টরের অফিসে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন অ্যাডভাইজরি কমিটির সভাপতি সৌগত রায় (Sougato Ray)। সেখানে তাঁর গাড়িটি ঘিরে ধরে বিক্ষোভ দেখান কয়েকজন। এই হেনস্থার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, বিক্ষোভকারীরা সকলেই বিজেপির কর্মী-সমর্থক।

রাজ্যে পালাবদলের পরে বিভিন্ন জায়গাতেই তৃণমূলের নেতাদের হেনস্থার অভিযোগ উঠছে। একে জনরোষ বলে চালাতে চাইছে বিজেপি। কিন্তু বিভিন্ন উদাহরণ দিয়ে তৃণমূল অভিযোগ করে, এটা পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ। এই ঘটনাতেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন সৌগত। তাঁর কথায়, হামলার পিছনে বিজেপির দুই বিধায়ক অরিজিৎ বক্সী এবং সৌরভ শিকদারের ভূমিকা রয়েছে। সেই বিষয় নিয়ে লোকসভার স্পিকারের কাছে অভিযুক্ত দুই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। ব্যবস্থা নেওয়ারও আবেদন করেছেন তৃণমূল সাংসদ।