টাকির হোটেলে টাকা লেনদেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে রুখতে সেটিং করছে বিজেপি (BJP) আর -‘গদ্দার’ শিবির! প্রকাশ্যে ভিডিও-ও। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির অন্দরে টাকা লেনদেন ও দলীয় পদ নিয়ে সেটিং-এর অভিযোগ উঠেছে। অভিযোগের সমর্থনে দুটি ভিডিও সামনে এসেছে। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
চাঞ্চল্যকর এই ভিডিও-য় হোটেল রুমে বসিরহাটের (Basirhat) বিজেপি জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যর ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি নেতা সুজিত বিশ্বাস, টাকি বিজেপির পিরমণ্ডল সভাপতি রণজিৎ দাস-সহ কয়েকজন মণ্ডল স্তরের নেতাদের দেখা যায়। সেখানে ‘গদ্দার’ শিবিরের ফারুক গাজির সঙ্গে টাকা লেনদেনের বিষয় প্রকাশ্যে এসেছে। ভিডিওর নিরিখে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জেলা সভাপতির প্রতিনিধিত্ব করছিলেন বলে সূত্রের খবর।
ভিডিওতে একটি বস্তাও দেখা যায়। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) তাতে কয়েক লক্ষ টাকা ছিল বলেও জানা যায়। অন্য একটি ভিডিওকে ঘিরে আরও অভিযোগ, নিউ টাউনের একটি হোটেলে সুজিত বিশ্বাসের নেতৃত্বে মণ্ডল সভাপতি-সহ কয়েকজন নেতা ফারুক গাজির সঙ্গে অর্থ ও দলীয় পদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন। পাশাপাশি দলের এক নির্দিষ্ট কার্যকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথাও ভিডিওতে উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: গণপিটুনি- কাণ্ডে এখনও অধরা অভিযুক্তরা! দ্রুত গ্রেফতারির দাবি স্ত্রীর
২০২৫ সালে সুকল্যাণ বৈদ্য বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি হওয়ার পর দলের অভ্যন্তরে ক্ষোভ ও আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ প্রকাশ্যে এসেছিল বলে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এই নতুন ভিডিওগুলিকে ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে বিজেপির জেলা নেতৃত্ব কী ব্যাখ্যা দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।















