প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। রাজ্যে আনুষ্ঠানিকভাবে গঠিত হল সপ্তম পে কমিশন। নতুন সরকার গঠনের মাত্র আড়াই মাসের মধ্যেই সরকারি কর্মীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব ঠিক থাকলে আগামী বছর মার্চ মাসের মধ্যে সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর করার কথা ভাবছে রাজ্য সরকার।
Sponsored

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের মনে বেতন কমিশন এবং ডিএ নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই নতুন সরকারের প্রথম বাজেট পেশের দিন সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। সেই দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান যে খুব দ্রুত সপ্তম পে কমিশন গঠন করবে সরকার। সেই ঘোষণার সূত্র ধরেই সম্প্রতি রাজ্য সরকার কমিশনের ‘টার্মস অব রেফারেন্স’ বা কাজের পরিধি ও দায়িত্বের খসড়া প্রকাশ করেছিল।
বুধবার অর্থ দফতরের তরফে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে চার সদস্যের পে কমিশনের নাম ঘোষণা করা দেওয়া হয়েছে। কমিশনের চেয়ারপার্সন করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস তথা অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তীকে। কমিশনের অন্য তিন সদস্য হলেন সেন্টার ফর পলিসি রিসার্চের গবেষক পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অধ্যাপক পার্থপ্রতিম পাল এবং রাজ্য অর্থসচিব দেবীপ্রসাদ কারনাল।
সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি, সরকার পোষিত এবং আধা সরকারি কর্মচারীদের বেতনবৃদ্ধি, পেনশনভোগীদের পেনশন সংস্কার থেকে শুরু করে কর্মীদের পদোন্নতি—সমস্ত নীতি নির্ধারণের দায়িত্ব সামলাবে এই নতুন কমিশন। এছাড়াও সরকারি কর্মীদের ডিএ এবং ডিআর বৃদ্ধির হার ঠিক করার দায়িত্বও থাকছে সপ্তম পে কমিশনের হাতে। আগামী ৬ মাসের মধ্যে কমিশনকে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
Just now

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
1h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
4h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
5h ago





