Site Logo

'কত অজানারে' আমাদের জানিয়েছিলেন শঙ্কর! স্মৃতি মেদুর শীর্ষেন্দু মুখোপাধ্যায়

EBBS Desk·
'কত অজানারে' আমাদের জানিয়েছিলেন শঙ্কর! স্মৃতি মেদুর শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বিখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের (Manishankar Mukhopadhyay) প্রয়াণে গভীর শোকের ছায়া বাংলা সাহিত্যের জগতে। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শঙ্কর। তাঁর প্রয়াণে শুধু ভেঙে পড়েছেন ঘনিষ্ঠ বন্ধু থেকে পাঠকমহল। শঙ্করের প্রয়াণের খবরে স্মৃতি মেদুর আরেক বিখ্যাত সাহিত্যিক বর্ষীয়ান শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

Sponsored

Sranchi In Article

শঙ্করের(Manishankar Mukhopadhyay) মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই আবেগপ্রবণ হয়ে পড়েন বিশিষ্ট সাহিত্যিক (Writer) শীর্ষেন্দু (Shirshendu Mukhopadhyay)। দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন, লেখালেখির একেবারে শুরুর সময় থেকেই তাঁদের আলাপ। শঙ্কর ছিলেন ভদ্র, বিনয়ী এবং অত্যন্ত স্নিগ্ধ স্বভাবের মানুষ। তাঁর মতো মানুষ আজকাল খুব কমই দেখা যায়।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানান, ‘দেশ’ পত্রিকায় যখন শঙ্করের লেখা ‘কত অজানারে’ প্রকাশিত হয়, তখন পাঠক মহলে এক অভূতপূর্ব উন্মাদনা তৈরি হয়েছিল। সেই লেখা গোগ্রাসে পড়তাম। এরপর একের পর এক কালজয়ী উপন্যাস বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। 'চৌরঙ্গী', 'জন অরণ্য'-সহ আরও বহু সৃষ্টি তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।

শঙ্করের সাহিত্যিক ভাবমূর্তি ছিল অসাধারণ। জনপ্রিয়তা ও সম্মান, দু’দিক থেকেই বাংলা সাহিত্যের একেবারে চূড়ায় তিনি উঠেছিলেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বিশেষভাবে উল্লেখ করেন শঙ্করের লেখা 'নিবেদিতার রিসার্চ ল্যাবরেটরি' উপন্যাসটির কথা। তাঁর মতে, এটি এক অনন্য সৃষ্টি, যদিও অনেক পাঠক হয়তো বইটির সঙ্গে পরিচিত নন।

দিন তিনেক আগেই শঙ্কর মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়েছিলেন শীর্ষেন্দু। সেই সময় থেকেই মন খারাপ ছিল তাঁর। প্রিয় বন্ধুর প্রয়াণে তিনি গভীর শূন্যতা অনুভব করছেন বলে জানান। আবেগভরা কণ্ঠে বলেন, শঙ্করের প্রতি তাঁর ভালবাসা ও শ্রদ্ধা আজীবন অটুট থাকবে।

শঙ্কর মুখোপাধ্যায়ের চলে যাওয়ায় বাংলা সাহিত্য হারাল এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সৃষ্টি ও স্মৃতি পাঠকের মনে চিরকাল বেঁচে থাকবে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

Just now

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

Just now

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

1h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

3h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

4h ago

More from রাজ্য

View All →