২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান, রেস্তোরাঁ ও অফিস খোলা রাখার অনুমতি দেওয়া হচ্ছে। এর ফলে রাজ্যে যেমন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হবে, তেমনই বাড়বে বিপুল কর্মসংস্থানের সুযোগ।
Sponsored

এতদিন 'ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ১৯৬৩' অনুযায়ী দোকান খোলার নির্দিষ্ট সময়সীমা ছিল। সরকারের মতে, এই পুরনো আইনের কারণে ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এবং উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এবার সেই বাধা দূর করতেই লজিস্টিক ও হসপিটালিটি সেক্টরসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sponsored

শ্রমিকদের নিরাপত্তা ও শ্রম সুরক্ষা নীতি বজায় রেখে প্রাথমিকভাবে এটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে। আপাতত কলকাতা ও আশেপাশের বড় শহরগুলিতে পরীক্ষামূলকভাবে এই ২৪ ঘণ্টার পরিষেবা চালুর অনুমতি দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্যের বাণিজ্য মহল।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
2h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
10h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
11h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago





