ঘুষ নিতে গিয়ে ফের হাতেনাতে পাকড়া সরকারি আধিকারিক। ঝাড়গ্রামের পর হাওড়া (Howrah)-ঘুষ নিতে গিয়ে এবার হাতেনাতে পড়লেন ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর সুব্রত সরকার (Subrata Sarkar)। ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে পাকড়াও করে গিয়েছে, রাজ্য পুলিশের (State Police) দুর্নীতি দমন শাখা। 

দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের কথা ক্ষমতায় আসার পরেই বলে ছিল বাংলার নতুন বিজেপি সরকার। আর তারপরেই কর্মক্ষেত্রে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ছেন একের পর সরকারি আধিকারিক। অভিযোগ, সোমবার ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় সাব-ইন্সপেক্টর সুব্রত সরকারকে ধরে অ্যান্টি করাপশন ব্যুরো (ACB)। 

ACB সূত্রে খবর, ৪৯৮-এ-র অধীন বধূ নির্যাতনের একটি অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার না করার বিনিময় ঘুষ চান সুব্রত সরকার। অভিযোগ পেয়ে তদন্তে নামে অ্যান্টি করাপশন ব্যুরো। অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতা হয়। 

ঝাড়গ্রামের মতো এদিনও টাকায় এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। নির্দিষ্ট সময় ১৫ হাজার টাকা নেওয়ার সময় এসআই-কে হাতেনাতে ধরে ফেলেন ACB-র আধিকারিকরা। জলে হাত ডোবাতেই জল লাল হয়ে যায়। তাঁর কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়েছে বলেো দলীয় সূত্রে খবর। সাব-ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়।

এর আগে ঠিকাদারের কাছ থেকে ২ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে ঝাড়গ্রামের জামবনির বিডিও অফিসে কর্মরত সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র বিমল সাহা ধরা পড়েছিলেন।