পূর্ণাঙ্গ আলোচনা চাই! মুখ্যমন্ত্রীর ২১ জুলাইয়ের রিপোর্টের পাল্টা চিঠি শোভনদেবের

বিধানসভায় একুশে জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৎকালীন বাম সরকার ও বিরোধী শিবিরের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে সরব হলেও, পাল্টা সুর চড়ালেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, এই খাপছাড়া বা আংশিক রিপোর্টের ওপর ভিত্তি করে মন্তব্য করা ঠিক নয়। বিধানসভা চলাকালীন যেকোনো একদিন এই বিষয়ে অন্তত এক ঘণ্টার একটি পূর্ণাঙ্গ আলোচনা হওয়া প্রয়োজন, যেখানে সব পক্ষই নিজেদের বক্তব্য রাখার সুযোগ পাবে।
Sponsored

মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন যে, তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তকে বাঁচাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কমিশনকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেননি। এই প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “সেই সময় মণীশ গুপ্ত তো অস্বীকার করেছিলেন যে তিনি কোনো গুলি চালানোর নির্দেশ দেননি। তাহলে কার নির্দেশে গুলিটা চলল, সেটাও তো একটা খুব বড় ব্যাপার।” প্রয়োজনে এই সত্য উদঘাটনে আরও একবার তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। পাশাপাশি, ১৪ বছর আগে জমা পড়া একটি রিপোর্ট প্রকাশ করতে কেন এতদিন দেরি হলো, তা নিয়ে প্রশ্ন উঠলেও বর্তমান পরিস্থিতিতে তৃণমূল বিধায়কের দাবি, “রিপোর্ট তো এখন ওপেন হয়ে গেছে। আমরা পুরো রিপোর্টটা আগে বের করে ভালো করে পড়ে নিই।”
Sponsored

শহিদ পরিবারদের আর্থিক সাহায্য ও পুনর্বাসন নিয়ে মুখ্যমন্ত্রীর করা কটাক্ষেরও তীব্র বিরোধিতা করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বাম আমলের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, ঘটনার পরেই সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছিল, যেখানে দলের নেতা-কর্মী থেকে শুরু করে বহু সাধারণ মানুষ অবদান রেখেছিলেন। সেই ফান্ডের মাধ্যমে আহত ও নিহতদের পরিবারকে আলাদা করে আর্থিক সাহায্য করা হয়েছিল। শুধু তাই নয়, সে সময় নিহতদের প্রত্যেকটি পরিবারকে সরকারি চাকরিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।আন্দোলনের শহিদ নুরুদ্দীন কিংবা জয়নাল আবেদিনের পরিবারের পাশে দাঁড়ানোর নজির টেনে তিনি জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রক্রিয়া অনেক আগে থেকেই চলেছে। তাই বিধানসভার অন্দরে রিপোর্টের কিছু অংশ তুলে ধরে রাজনীতি না করে, শাসক ও বিরোধী—দুই পক্ষের উপস্থিতিতেই একটি সুস্থ ও পূর্ণাঙ্গ আলোচনার পক্ষে সওয়াল করেছেন তিনি। তবে এই আলোচনার দাবি শেষ পর্যন্ত বিএ কমিটিতে পাঠানোয় এবং নতুন করে বিএ কমিটি বসার সম্ভাবনা কম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
3h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
5h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
5h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago





